Assam: মানব পাচারকারীদের হাত থেকে ২৪ জন মহিলা, ৩ জন নাবালিকা উদ্ধার
একটি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল।
নয়াদিল্লি: অসমের (Assam) তিনসুকিয়ায় মানব পাচারকারীদের (Human Traffickers) হাত থেকে ২৪ জন মহিলা এবং ৩ জন নাবালিকা মেয়েকে উদ্ধার করা হয়েছে। এই চক্রের ৪ জনকে আটক করা হয়েছে। রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) এবং সরকারি রেলওয়ে পুলিশ (GRP) যৌথভাবে এই অভিযানটি চালায়। নিয়োগ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত ২৭ জনের মধ্যে মাত্র একজনের কাছে বৈধ নথিপত্র ছিল, যা উদ্বেগ প্রকাশ করে যে বাকি ২৬ জন পাচারের শিকার।
সূত্রে খবর, কর্মকর্তারা S-1 কোচের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে, কোয়েম্বাটোরে অবস্থিত রথিনাম আরুমুগান রিসার্চ অ্যান্ড এডুকেশনাল ফাউন্ডেশন নামে একটি সংস্থা চাকরি দেওয়ার নামে মেয়েদের তামিলনাড়ুর তিরুপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
Advertisement
সম্পর্কিত খবর
Sonam Raghuvanshi-Raja Raghuwanshi: অসমের কামাখ্যা মন্দিরে রাজাকে নিয়ে গিয়েই খুন করতে চায় সোনম? ছক ফসকে যাওয়ায়.. হাড়হিম সত্যি প্রকাশ্যে
AC Temperature: গরমের হাত থেকে বাঁচতে আর ইচ্ছেমতো এসি চালাচ্ছেন? সুখের দিন শেষ, এবার এসির তাপমাত্রার উপর রাশ টানতে চলেছে কেন্দ্র
Sonam Raghuwanshi On Raj Kushwaha: ভাড়াটে গুন্ডারা না পারলে রাজাকে সেই ধাক্কা দেবে পাহাড়ের উপর থেকে, সোনমের পরিকল্পনায় শিউরে উঠবেন
BJP Candidate: বাজপেয়ী জমানার মন্ত্রীর ছেলেকে প্রার্থী করল বিজেপি
Advertisement
Advertisement
Advertisement