177th Birth Anniversary Of Surendranath Banerjee: আজ দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ১৭৭ তম জন্মবার্ষিকী

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দেশের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ১৭৭ তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করেন ।নেতৃত্ব দিয়ে শক্তিশালী করেছিলেন স্বদেশী আন্দোলন। প্রতিষ্ঠা করেছিলেন রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্স। দেশ জুড়ে স্বাধীনতা আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ১৮৭৬ সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে রাষ্ট্র গুরু সম্মানে সম্মানিত করা হয়েছিল। পরে তিনি জাতীয় কংগ্রেসের যোগ দেন। দুবার কংগ্রেসের সভাপতিত্ব করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা কর্পোরেশনের সদস্য হিসেবেও কাজ করেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ কলকাতার কার্জন পার্কে রাষ্ট্র গুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মূর্তির পাদদেশে কলকাতা পুরসভার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement