India-Pakistan Conflict: পাঠানকোট, রাজৌরিতে জঙ্গি হামলার খবর সম্পূর্ণ মিথ্যা, দাবি ভারতীয় সেনার

পাক বায়ুসেনার ভারতের (India) ওপর ব্যর্থ হামলার পর নিজেদের দায় ঝাড়তে চাইছে পাকিস্তান।

Pakistani Drone (Photo Credit: ANI/X)

পাক বায়ুসেনার ভারতের (India) ওপর ব্যর্থ হামলার পর নিজেদের দায় ঝাড়তে চাইছে পাকিস্তান। সেই কারণে হামলার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে পাঠানকোট বা রাজৌরিতে যে হামলার চেষ্টা করা হচ্ছিল, তা আদপে জঙ্গিরা ঘটাচ্ছিল। তবে ভারতীয় সেনা পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কোনও জঙ্গি সংগঠন আকাশপথে এই প্রাণঘাতী হামলার চেষ্টা করেনি। এই সংক্রান্ত যে খবর রটানো হচ্ছে তা সম্পূর্ণরূপে ভুয়ো। ফলে এখনও পর্যন্ত যে হামলাগুলি করা হয়েছে তা পাক সেনার তরফ থেকেই করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ভারতের তরফ থেকে পাল্টা হামলার পরিকল্পনা

এদিকে এই হামলার পর থেকেই ভারতের তরফ থেকে বড়সড় প্রতিঘাত করা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনটি বিভাগের সেনা প্রধানের সঙ্গে জরুরি বৈঠকের। অন্যদিকে এই হামলার পরই মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনে কথা হয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সেখানে স্পষ্ট বার্তা দেওয়া হয় ভারত এর কঠোর জবাব দেবে।

দেখুন পোস্ট

ব্যর্থ হল পাকিস্তানের হামলা

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই রাজস্থান ও জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাক সেনার তরফ থেকে মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা করা হয়। যদিও সবকটি হামলাই আকাশপথেই ব্যর্থ করে দেয় ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement