Nashik: ৫ লক্ষ টাকা সোনাদানার সঙ্গে বাগান থেকে কলা লুঠ করে পালাল গ্যাংস্টারের দল

কিছুদিন আগেই এই মালেগাঁও এলাকায় একটি ডাকাতর ঘটনা ঘটে। সেই ঘটনায় যুক্ত ছিল 'গাউন গ্যাং।' গাউন পরে মহিলারা ডাকাতি করে থাকে এই গ্যাং-এর হয়ে।

সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাতের অন্ধকারে ডাকাতি(Robbery)। ৫ লক্ষ টাকা ৭০ গ্রাম সোনার(Gold) সঙ্গে বাজার থেকে কয়েক কাঁদি কলাও(Banana) নিয়ে গেল গ্যাংস্টাররা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) নাসিকের(Nashik) মালেগাঁওতে। ইতিমধ্যেই গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ(CCTV Footage) পুলিশের(Police) হাতে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে সোজা বাগানে প্রবেশ করছে কয়েকজন যুবক। তাদের পরণে ছোট প্যান্ট। মহারাষ্ট্রে এরা 'চাড্ডি গ্যাং(Underwear Gang )' নামেই পরিচিত। বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এই দল। অস্ত্র নিয়েই ডাকাতি করতে আসে তারা। তবে খুব প্রয়োজন ছাড়া তা ব্যবহার করে না। এই ঘটনায় এই দলের কোন ডাকাতরা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগেই এই মালেগাঁও এলাকায় একটি ডাকাতর ঘটনা ঘটে। সেই ঘটনায় যুক্ত ছিল 'গাউন গ্যাং।' গাউন পরে মহিলারা ডাকাতি করে থাকে এই গ্যাং-এর হয়ে।এই গ্যাং-এর বিরুদ্ধে মন্দির লুট করার অভিযোগ পর্যন্ত রয়েছে। নাসিজ জুড়ে এককথায় দাপিয়ে বেড়াচ্ছে এই দলগুলি। আতঙ্কে রাত কাটছে সাধারণ মানুষের।

৫ লক্ষ টাকা সোনাদানার সঙ্গে বাগান থেকে কলা লুঠ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement