Moon Meets Venus: চাঁদের কোলে শুক্রের লুকোচুরি, আকাশে বিরল মহাজাগতিক দৃশ্যে মুগ্ধ সবাই
আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য! ১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় চাঁদের ঠিক পাশেই জ্বলজ্বল করে দেখা মিলল শুক্র গ্রহের (Venus)। লেবানন থেকে আজারবাইজান, কিংবা ভারতের কাশ্মীর,বিশ্বের বিভিন্ন প্রান্তের আকাশপ্রেমীদের চোখ জুড়িয়ে দিল চাঁদ ও শুক্রের এই অপূর্ব অবস্থান।
Moon Meets Venus: আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য! ১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় চাঁদের ঠিক পাশেই জ্বলজ্বল করে দেখা মিলল শুক্র গ্রহের (Venus)। লেবানন থেকে আজারবাইজান, কিংবা ভারতের কাশ্মীর—বিশ্বের বিভিন্ন প্রান্তের আকাশপ্রেমীদের চোখ জুড়িয়ে দিল চাঁদ ও শুক্রের এই অপূর্ব অবস্থান। জিনহুয়া (Xinhua) নিউজ এজেন্সির তোলা ফটোতে ধরা পড়েছে সেই মনোরম ফ্রেম।
বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে বলা হয় ‘লুনার অকাল্টেশন’ (Lunar Occultation)। অর্থাৎ পৃথিবী থেকে পর্যবেক্ষণের সময় চাঁদ যখন সাময়িকভাবে কোনো উজ্জ্বল গ্রহ বা নক্ষত্রকে ঢেকে দেয়। গতকালের এই মহাজাগতিক ঘটনাটি ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বেশ কিছু অঞ্চল থেকে স্পষ্ট দেখা গেছে।
দেখুন ভিডিও
বিশ্বজুড়ে মহাজাগতিক দৃশ্যের রূপ
লেবানন:লেবাননের জৌরেত আল-বালৌত (Jouret al-Ballout) গ্রাম থেকে পরিষ্কার রাতের আকাশে চাঁদের গায়ে শুক্র গ্রহের অবস্থান ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রী বিলাল জাবিচ।
আজারবাইজান: আজারবাইজানের বাকু শহরের গোধূলি আকাশে (Twilight Sky) চাঁদ ও শুক্রের মিলন এক মায়াবী পরিবেশ তৈরি করে, যা জিনহুয়ার প্রতিনিধি চেন জুনফেং তুলে ধরেন।
ভারত: ভূ-স্বর্গের কাশ্মীর উপত্যকায় সন্ধ্যাকাশে শুক্র গ্রহের সংযোগ (Conjunction) ছিল অত্যন্ত স্পষ্ট ও দৃষ্টিনন্দন।
দেখুন ভিডিও
কখন এবং কীভাবে দেখা গেল?
আন্তর্জাতিক সময় অনুসারে (UTC) ১৪ সেপ্টেম্বর সকাল ৯:২৬ থেকে দুপুর ১:৪২ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলে। ভারতীয় সময় (IST) দুপুর ২:৫৬ থেকে সন্ধ্যা ৭:১২ মিনিটের মধ্যে এই বিশেষ দৃশ্য দেখার সুযোগ তৈরি হয়। যেহেতু দিনের আলো এবং গোধূলির মাঝামাঝি সময়ে এই ঘটনাটি ঘটে, তাই এটি একদিকে যেমন ছিল বিরল, তেমনই সাধারণ চোখে দেখা কিছুটা চ্যালেঞ্জিং ছিল।
তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই দেশের বিভিন্ন প্রান্তে কাঁচের মতো পরিষ্কার আকাশে ভেসে ওঠে জোড়া রূপোলি আলো—চাঁদ এবং তার কাছে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল গ্রহ শুক্র। জ্যোতির্বিজ্ঞান প্রেমীদের জন্য ১৪ সেপ্টেম্বরের এই বিশেষ দিনটি এক দারুণ স্মরণীয় রাত উপহার দিল।