Mohammed Nisar Became Nijalinga Swamiji: মুসলিম জন্ম পরিচয় সামনে আসতেই পদত্যাগ করলেন ২২ বছর বয়সী লিঙ্গায়ত ধর্মগুরু নিজালিঙ্গ স্বামী, জানুন বিস্তারিত

Nijalinga Swamiji (Photo Credit: X@AsianetNewsSN)

সম্প্রতি নিজের আসল ধর্ম পরিচয় সামনে এসে যাওয়ায় কর্ণাটকের একজন লিঙ্গায়ত ধর্মগুরু তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। জানা গেছে, ২২ বছর বয়সী এই ধর্মগুরুর নাম নিজালিঙ্গা স্বামী (Nijalinga Swamiji)। তিনি মাত্র ছয় সপ্তাহ আগে চামরাজানগরের গুরুমল্লেশ্বর শাখা মঠের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার পদত্যাগের কারণ হিসেবে জানা গেছে যে, তার আধার কার্ড এবং পুরোনো কিছু ছবি থেকে তার পূর্বের পরিচয় অর্থাৎ মুসলিম হিসেবে তার জন্ম পরিচয় সকলের সামনে চলে আসে। সেই সময় তাঁর নাম ছিল মহম্মদ নিসার (Mohammed Nisar) এই ঘটনার জানাজানি হওয়ার পর কিছু ভক্ত তার বিরোধিতা করলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। যদিও তিনি জানিয়েছেন যে, তিনি স্বেচ্ছায় এবং ব্যক্তিগত বিশ্বাস থেকে লিঙ্গায়ত ধর্ম গ্রহণ করেছিলেন এবং বাসভন্নার দর্শনেই বিশ্বাস করেন। তিনি আরও বলেন যে, তিনি কখনোই তার অতীত গোপন করেননি। অন্য কিছু লিঙ্গায়ত ধর্মগুরু এবং সম্প্রদায়ের সদস্যরা তার পাশে দাঁড়িয়েছেন এবং তাকে সমর্থন জানিয়েছেন। স্বামী আরও অভিযোগ করে বলেছেন যে, তাঁর আধ্যাত্মিক অঙ্গীকারকে আরও অসম্মানিত করার জন্য তাঁর বিরুদ্ধেআর্থিক তছরুপের মিথ্যা অভিযোগও আনা হচ্ছে।

 

উল্লেখযোগ্যভাবে, এটিই প্রথম ঘটনা নয়; ২০২০ সালে, প্রাক্তন অটোরিকশা চালক দেওয়ান শরিফ রহিমসাব মোল্লা ৩০০ বছরের মধ্যে চতুর্থ মুসলিম হিসেবে লিঙ্গায়ত মঠের প্রধান হন। এই ঘটনার পর লিঙ্গায়ত সম্প্রদায়ের কিছু সদস্য এবং আধ্যাত্মিক নেতা নিজালিঙ্গ স্বামীকে সমর্থন জানিয়েছেন, পুনর্ব্যক্ত করেছেন যে বাসভান্নার শিক্ষা জাতি এবং ধর্মীয় বাধা অতিক্রম করেই গড়ে উঠেছে। তাই পূর্ব পরিচয় গুরুত্বপূর্ণ নয়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement