May Day Holiday: মে মাসের ছুটির তালিকা, কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখে নিন, ঘুরতে যাওয়ার আগে চোখ বুলিয়ে নিন

আগামী ৮ মে পালিত হবে রবীন্দ্র জয়ন্তী। ওই দিন পশ্চিমবঙ্গ, দিল্লি, ত্রিপুরা, জম্মু কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তিথি উপলক্ষ্যে ওই দিন এই রাজ্যের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

Bank Holiday (Photo Credit: Latestly)

বুধেই শেষ এপ্রিল। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সকাল থেকে শুরু হবে ২০২৫ সালের মে মাস। ২০২৫-এর মে মাসে যে কোন কোন দিন ছুটি। বিশেষ করে কোন কোন দিনে ব্যাঙ্ক বন্ধ (May Day Holiday) থাকবে, সে বিষয়ে এপ্রিলের শেষ তারিখেই চোখ বুলিয়ে নিন। জেনেন নিন সবটা।

মে ডে এর ছুটি

বিশ্ব জুড়ে মে ডে (May Day) এর ছুটি পালিত হয়। ভারতবর্ষেও অব্যাহত সেই ছুটি। অসম, বিহার, গোয়া, গুজরাট, মণিপুর, কর্ণাটক, কেরল, জম্মু কাশ্মীর এবং দিল্লিতে পালন করা হয় মে দিবস বা শ্রমিক দিবস। ফলে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ১ মে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: ডিসেম্বরে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? ভোগান্তি এড়াতে দেখুন সম্পূর্ণ তালিকা

মহারাষ্ট্র দিবস 

১ মে শ্রমিক দিবসের পাশাপাশি মহারাষ্ট্রে সে রাজ্যের স্টেট ডে পালিত হয়। ফলে ওই রাজ্যে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

রবীন্দ্র জয়ন্তী

বুদ্ধ পূর্ণিমা

১২ মে বুদ্ধ পূর্ণিমা। অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মিজ়োরাম, মণিপুর, ওড়িশা, সিকিমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

সিকিম দিবস 

১৬  মে সিকিম দিবস। ওই দিন সিকিমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

কাজী নজরুল জন্ম জয়ন্তী

২৬ মে সোমবার পড়েছে কাজী নজরুলে জন্ম জয়ন্তী। ওই দিন ত্রিপুরায় ছুটি থাকবে। ত্রিপুরার নিয়ম অনুযায়ী ব্যাঙ্কও থাকবে বন্ধ।

মহারানা প্রতাপ জয়ন্তী

হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থানে রাজপুত রাজা মহারানা প্রতাপের জন্ম জয়ন্তী পালন করা হয়। ফলে ওই রাজ্যগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement