Manufacturing Sector in India: ভারতের তৈরি পন্যের চাহিদা শিখরে, সাড়ে তিন বছরে নজির এপ্রিলে
বৃহস্পতিবার একটি বেসরকারী সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, বিগত সাড়ে তিন বছরের মধ্যে গত এপ্রিল মাসে সবচেয়ে শক্তিশালী সম্প্রসারণ দেখেছে দেশের সমস্তরম উৎপাদন শিল্প।
সারা বিশ্বের মধ্যে দ্রুত গতিতে বাড়তে থাকা অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম হল ভারত। ভারতের উৎপাদন শিল্প বা ভারতের তৈরি পন্যের চাহিদা গত কয়েক বছরের তুলনায় চলতি বছরে ঊর্ধ্বমুখী চেহারা নিতে শুরু করেছে। নতুন বছরের সঙ্গেই পাল্লা দিয়ে দুর্দান্ত গতিতে ছুটছে ভারতীত পন্যের চাহিদা। বৃহস্পতিবার একটি বেসরকারী সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, বিগত সাড়ে তিন বছরের মধ্যে গত এপ্রিল মাসে সবচেয়ে শক্তিশালী সম্প্রসারণ দেখেছে দেশের সমস্তরম উৎপাদন শিল্প সংস্থা।
এস এন্ড পি গ্লোবাল-এর অধীনে এইচএসবিসি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অনুসারে, এপ্রিল মাসে ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং পারচেসিং ম্যানেজারস ইনডেক্স (PMI) ৫৮.৮-এ দাঁড়িয়েছে । ২০২১ সালের শুরু থেকে এখনও অবধি এটিই ছিল দ্বিতীয় শক্তিশালী প্রসারণ। যদিও মার্চের আগে এপ্রিল মাসে সেই হার ছিল সর্বোচ্চ। ভারতের ম্যানুফ্যাকচারিং পিএমআইচ এপ্রিলে ছিল ৫৮.৮, সেখানে মার্চে পৌঁছে গিয়েছিল ৫৯.১।
HSBC-এর চিফ ইন্ডিয়া ইকোনমিস্ট প্রাঞ্জুল ভান্ডারি বলেছেন, 'এপ্রিলে ভারতীয় পন্যের পিএমআই সাড়ে তিন বছরের মধ্যে অপারেটিং অবস্থার দ্বিতীয় দ্রুততম উন্নতি রেকর্ড করেছে'। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশীয় এবং বহিরাগত ক্লায়েন্টদের কাছ থেকে ভারতীয় নির্মাতারা এপ্রিল মাসে সর্বাধিক অর্ডার পেয়েছে। এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং আমেরিকার মত বিদেশি দেশের বড় বড় সংস্থায় ভারতীয় পণ্যের চাহদা বিপুল হারে বেড়েছে। ভারতীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভারতে কাঁচামাল এবং শ্রম, এই দুই ক্ষেত্রেই দেশীয় সংস্থা গুলোকে বেশি ব্যয় করতে হয় না। ফলে স্বল্প ব্যায়ে আয়ের মার্জিন থাকে চড়া।