Delhi Shocker: স্ত্রীর সঙ্গে ঝগড়া! ২ বছরের ছেলেকে একতলা থেকে ছুঁড়ে ফেলে তিনতলা থেকে ঝাঁপ স্বামীর

ওই ব্যক্তির স্ত্রী পুজা পুলিশকে জানিয়েছেন, কিছুদিন ধরে স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় তিনি দুই সন্তানকে নিয়ে তাঁর ঠাকুমার বাড়িতে থাকছিলেন। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে তাঁর স্বামী মদ (liquor) খেয়ে সেখানে এসে গণ্ডগোল করতে শুরু করে।

Delhi Shocker: স্ত্রীর সঙ্গে ঝগড়া! ২ বছরের ছেলেকে একতলা থেকে ছুঁড়ে ফেলে তিনতলা থেকে ঝাঁপ স্বামীর
প্রতীকী ছবি

নয়াদিল্লি: স্বামীর (Husband) সঙ্গে ঝগড়ার জেরে (quarrel) কিছুদিন আগে দুটি সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল পুজা (Pooja) নামে এক মহিলা (woman)। থাকছিলেন ঠাকুমার (grandmother) সঙ্গে। এর জেরে  ২ বছরের ছোট্ট ছেলেকে (Child) একটি বাড়ির একতলা (first floor) থেকে ছুঁড়ে ফেলে (throw) দিয়ে নিজে তিনতলা (third floor) থেকে নিচে ঝাঁপ (jumped) দিল ৩০ বছরের এক যুবক। বর্তমানে জখম অবস্থায় ওই শিশু ও তার বাবা দুজনেই হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) কালকাজি (Kalkaji) এলাকায়। আরও পড়ুন: Woman Thrashed Husband: পার্কের মধ্যে স্বামীর জামা ছিঁড়ে বেধড়ক মারধর মহিলার, দেখুন ভিডিয়ো

এপ্রসঙ্গে ওই ব্যক্তির স্ত্রী পুজা পুলিশকে জানিয়েছেন, কিছুদিন ধরে স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় তিনি দুই সন্তানকে নিয়ে তাঁর ঠাকুমার বাড়িতে থাকছিলেন। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে তাঁর স্বামী মদ (liquor) খেয়ে সেখানে এসে গণ্ডগোল করতে শুরু করে। পরে দু বছরের ছেলেকে একতলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে তিনতলায় উঠে গিয়ে সেখান থেকে ঝাঁপ দেয়।

(The above story first appeared on LatestLY on Dec 17, 2022 01:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).