Maharashtra: বাবাকে মারতে গাড়ি নিয়ে রাস্তায় তাণ্ডবলীলা ছেলের, রক্তাক্ত বহু, ভাইরাল ভিডিয়ো

ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৪ জন। এরপর গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক সতীশ শর্মা (৩৮)।

ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ দিনের আলোয় জনবহুল রাস্তায় গাড়ি(Car) নিয়ে তাণ্ডব। বাবাকে(father) মারার চেষ্টা ছেলের(Son)। একবার গাড়িতে ধাক্কা, একবার পথচারীকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) থানের(Thane) অম্বরনাথ এলাকার একটি রাস্তায়। কালো একটি এসইউভি(SUV) গাড়িকে বেপরোয়াভাবে রাস্তায় চলাচল করতে দেখা যায়। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একজন ব্যাক্তিকে ধাক্কা মারে সেটি। এরপর ইউ টার্ন নিয়ে পথচলতি মানুষদের আঘাত করে ফের একটি সাদা গাড়িতে ধাক্কা মারা হয় । রাস্তায় উল্টে পড়ে যান কয়েকজন ব্যাক্তি। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৪ জন। এরপর গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক সতীশ শর্মা (৩৮)। তদন্তে নেমে পুলিশ জানতে পারে সতীশ অম্বরনাথের বাসিন্দা। বাবা বিন্দেশ্বর শর্মার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে গাড়ি দিয়ে তাকে ধাক্কা দেওয়ার ছক কষে সে। ইতিমধ্যেই সতীশকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার বিরুদ্ধে খুনের চেষ্টাসহ একাধিক মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

প্রকাশ্যে গাড়ি নিয়ে তাণ্ডবলীলা

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement