Ramban Car Accident: রামবানে তিন জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

Rahul Gandhi (Photo Credit: File Photo)

রবিবার জম্মু-কাশ্মীরের রামবানে খাঁদে গাড়ি পড়ে মৃত্যু হয় তিন জওয়ানের। জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আর তাতেই কর্মরত তিন জওয়ানের মৃত্যু হয়েছে আকষ্মিক এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন এক্স হ্যান্ডেলে টুইট করে তিনি লেখেন, জম্মু-কাশ্মীরের রামবানে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই খবরে আমি মর্মাহত। মৃতদের প্রতি শ্রদ্ধা জানালাম এবং তাঁদের পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা রইল।

রামবানে সড়ক দুর্ঘটনায় মৃত ৩

জানা যাচ্ছে, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে ৪ নম্বর জাতীয় সড়কের কাছে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে মৃতদেহ দেহ খাঁদ থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত জওয়ানরা হলেন অমিত কুমার, মান বাহাদুর ও সুজিত কুমার। দুর্ঘটনার পর গাড়িটিকে কার্যত দোমড়ানো মোচরানো অবস্থায় খাঁদ থেকে উদ্ধার করা হয়।

যুদ্ধ পরিস্থিতি জম্মু-কাশ্মীরে

প্রসঙ্গত, উপত্যকায় এমনিতেই যুদ্ধ পরিস্থিতির আবহাওয়া চলেছে। ক্রমাগত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। যদিও এর জবাবও দিচ্ছে ভারত। সেই সঙ্গে সীমান্ত এলাকায় জঙ্গিদের গতিবিধির ওপরেও নজর রাখা হচ্ছে। সবমিলিয়ে  জম্মু-কাশ্মীর এখন সেনাতেই ছয়লাপ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement