Chardham Yatra 2025: কবে থেকে খুলতে চলেছে কেদারনাথ-বদ্রীনাথের মন্দিরের দরজা, জেনে নিন বিস্তারিত

হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র যাত্রা হল চারধাম যাত্রা। অনেকেই এই যাত্রায় যাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। তাঁদের জন্য এবার সুখবর।

Chardham Yatra Registration portal openPhoto Credit: chardhamtour

হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র যাত্রা হল চারধাম যাত্রা। অনেকেই এই যাত্রায় যাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। তাঁদের জন্য এবার সুখবর। আগামী ২ মে থেকে খুলে যাচ্ছে কেদারনাথ মন্দিরের দরজা। তার দু'দিন পর, অর্থাৎ ৪ মে খুলে যাচ্ছে বদ্রীনাথের দরজা। অন্যদিকে যমুনোত্রী ও গঙ্গোত্রীর দরজা খুলে যাচ্ছে ৩০ এপ্রিলেই। গত বৃহস্পতিবার বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির বৈঠকের পরই দিনক্ষণ চুড়ান্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

চারধাম যাত্রা শুরু হবে মে মাস থেকে

তবে শুধু চারধামই নয়, আগামী মে মাসে দ্বিতীয় ও তৃতীয় কেদারের দরজাও খুলে যাচ্ছে। অর্থাৎ মদমহেশ্বর মন্দির খুলে যাচ্ছে ২১ মে এবং তুঙ্গানাথ মন্দিরের দরজা খুলছে ২ মে-তে। এই যাত্রায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদিও কবে থেকে রেজিস্ট্রেশন করা যাবে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। অন্যদিকে হেলিকপ্টারের মাধ্যমে দর্শন করতে যাঁরা যাবে, তাঁদের আইআরসিটিসি ওয়েবসাইটে নজর রাখতে হবে।

শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন

অনান্য বছরের মতো এই বছরেও হেলিকপ্টার পরিিষেবার জন্য রেকর্ড পরিমাণে চাহিদা থাকবে বলে আশা করা যাচ্ছে। মে মাসের বুকিং উইন্ডো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও মহুর্তের মধ্যে ফুল হয়ে যাচ্ছে। তবে মে মাসের পর জুনেও একটি বুকিং উইন্ডো খোলা হয়। ফলে যাঁরা মে মাসে যেতে পারবেন না, তাঁরা জুন মাসের জন্য অপেক্ষা করতে পারেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement