Operation Sindoor: সফল 'অপারেশন সিঁদুর', প্রত্যাঘাত সম্পন্ন হতেই মন্দিরে বিশেষ যজ্ঞ

গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ যায় ২৫ জন নিরীহ পর্যটকের। মৃত্যু হয় এক স্থানীয় ঘোড়া চালকের।

চলছে মহাযজ্ঞ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গিহানার (Pahalgam Terror Attack) প্রতিবাদে ফুঁসছিল গোটা দেশ (India)। প্রত্যাঘাত কবে? অপেক্ষার বাঁধ ভাঙছিল দেশবাসীর। মাঝে কেটে গিয়েছে ১৫ দিন। আর তারপরই নৃশংস জঙ্গি হামলার কড়া জবাব দিয়েছে ভারত। একেবারে নিখুঁত নিশানা করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর।' বুধে ভারতের এই 'প্রিসেশন স্ট্রাইক' সফল হতেই উচ্ছ্বাসে মেতেছে ভারতবাসী। মঙ্গলবার দিনভর দেশের বিভিন্ন জায়গায় চলে উদাযাপন, মিষ্টি বিতিরণ। এবার অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হল বিশেষ যজ্ঞ।

অপারেশন সিঁদুরের সাফল্যে মহাযজ্ঞ

এদিন বেঙ্গালুরুর গাভি গন্ধরেশ্বরা মন্দিরে নিয়ম মেনে হয় যজ্ঞ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই যজ্ঞের ভিডিয়ো। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ যায় ২৫ জন নিরীহ পর্যটকের। মৃত্যু হয় এক স্থানীয় ঘোড়া চালকের। নাম ওঁ ধর্ম পরিচয় জেনে বেছে বেছে খুন করা হয় হিন্দু পর্যটকদের। এই ঘটনা একপ্রকার নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই নৃশংস জঙ্গি হামলার বলি তিন বঙ্গসন্তান। পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় দক্ষিণ কলকাতার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ ও ঝালদার মণীশরঞ্জন মিশ্রর।

সফল 'অপারেশন সিঁদুর', প্রত্যাঘাত সম্পন্ন হতেই মন্দিরে বিশেষ যজ্ঞ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement