Jindal Group: বিমানে সহযাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় জিন্দাল স্টিলের উচ্চপদস্থ কর্তা

বিমান আবুধাবিতে নামার পরে এয়ারহস্টেসরাই স্থানীয় পুলিশকে গোটা ঘটনাটি জানান। বিমানের দরজা খোলার সঙ্গে সঙ্গে পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায়।

প্রতীকী ছবি (Photo CreditL Pixabay)

নয়াদিল্লিঃ কলকাতা (Kolkata) থেকে আবুধাবি (Abu Dhabi) যাওয়ার বিমানে (Flight) এক মহিলা সহযাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল জিন্দাল স্টিলের (Jindal Steel) প্রোমোটার গ্রুপ ওমান-ভিত্তিক সংস্থা 'ভালকান গ্রিন স্টিল'-এর শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে। মাঝ আকাশে হঠাৎই সহযাত্রীকে মোবাইল ফোন খুলে পর্ন ভিডিয়ো দেখাতে শুরু করেন। গোটা ঘটনাটি ওই মহিলা সামাজিক মাধ্যম এক্স-এ শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, কলকাতা থেকে আবুধাবি হয়ে বস্টনে যাচ্ছিলেন তিনি। বিমানে তাঁর পাশে বসেছিলেন জিন্দাল স্টিলের এক উচ্চপদস্থ কর্তা। ওই সফরেই তাঁদের আলাপ হয়। এক কথা দু'কথায় ওই ব্যাক্তি জানান তিনি সিনেমা দেখতে পছন্দ করেন। এরপরই পরিস্থিতি বিরক্তিকর মোড় নেয়। নিজের মোবাইল ফোব খুলে অভিযোগকারিনীকে পর্ন ভিডিয়ো দেখাতে শুরু করেন তিনি। ভয়ে শৌচালয়ে চলে যান ওই মহিলা। এরপর গোটা ঘটনাটি ঘটনাটি বিমানসেবিকাদেরর জানান তিনি। তিনি লিখেছেন, 'এয়ারহস্টেসদের ধন্যবাদ। তাঁরা আমাকে তাঁদের বসার জায়গায় বসিয়ে চা এবং ফল খেতে দেন।' বিমান আবুধাবিতে নামার পরে এয়ারহস্টেসরাই স্থানীয় পুলিশকে গোটা ঘটনাটি জানান। বিমানের দরজা খোলার সঙ্গে সঙ্গে পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায়। ঘটনাটি প্রকাশ্যে আসতে জিন্দাল স্টিলের চেয়ারম্যান নবীন জিন্দাল বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। অভিযোগকারিনীর পোস্টে তিনি লেখেন, "এই ঘটনাটি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যা করেছেন তাতে সাহসের প্রয়োজন হয়। এই জাতীয় বিষয়ে আমাদের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে। আমি আমার দলকে অবিলম্বে বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছি। এরপর প্রয়োজনে কঠোর ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement