Bullet Train: ভারতকে দুটি আধুনিক বুলেট ট্রেন উপহার দিচ্ছে জাপান
বুলেট ট্রেন পরিষেবা চালু করার দিকে দ্রুত এগিয়ে চলেছে ভারত। এরই মধ্যে এল সুখবর। খবরে প্রকাশ, ভারতকে বিনামূল্যে দুটি অত্যাধুনিক শিনকানসেন (যাকে বলে বুলেট ট্রেন) ট্রেন দিচ্ছে জাপান সরকার
নতুন দিল্লি, ১৮ এপ্রিল: বুলেট ট্রেন (Bullet Train) পরিষেবা চালু করার দিকে দ্রুত এগিয়ে চলেছে ভারত। এরই মধ্যে এল সুখবর। খবরে প্রকাশ, ভারতকে বিনামূল্যে দুটি অত্যাধুনিক শিনকানসেন (যাকে বলে বুলেট ট্রেন) ট্রেন দিচ্ছে জাপান সরকার। মুম্বই-আমেদাবাদ হাইস্পিড নির্মীয়মাণ রেল করিডরে পরীক্ষামূলক সফরে ভারতের পাশে থাকতেই এই দুটি বুলেট ট্রেন উপহার হিসেবে দিচ্ছে সূর্যোদয়ের দেশ। E5 (আধুনিক ডিজাইন,কাটিং-এজ টেকনলজি) এবং E3 (কার্যক্ষমতা তুঙ্গে, যাত্রীদের স্বাচ্ছন্দ্য়বোধ) সিরিজের এই দুটি বুলেট ট্রেন আাগমী বছরের গোড়ায় দিয়ে দেবে জাপান। সেই সঙ্গে বুলেট ট্রেন চালানোর ফলে উষ্ণতা কতটা বাড়তে পারে, ধুলো কতটা ছড়াতে এমন বেশ কিছু পরিবেশগত প্রভাবের বিষয় পরীক্ষার মেশিনও দিচ্ছে জাপান।
প্রসঙ্গত, ভারতে বুলেট ট্রেন চালুর জন্য কম আর্থিক সুদে লোন দিচ্ছে জাপান সরকার। মুম্বই-আমেদাবাদ রুটে বুলেট ট্রেনের খরচের ৮০ শতাংশ টাকাই আসলছে জাপানের সরকারের লোনের মাধ্যমে।
ভারতকে বিনামূল্যে বুলেট ট্রেন দিচ্ছে জাপান
২০১৭ সালের সেপ্টেম্বরে ভারতে বুলেট ট্রেন তৈরির কাজ শুরু হয়েছিল। মুম্বই-আমেদাবাদ রুটে সর্বোচ্চ আড়াইশ কিলোমিটার গতিত ছুটবে বুলেট ট্রেন। বেশ কিছু কারণে বুলেট ট্রেনের পরিকাঠামো তৈরিতে দেরি হচ্ছে।