Omar Abdullah Holds Meeting: পাক সেনার গুলিতে মৃত্যু ৩ সাধারণ মানুষের, উপত্যকার নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

বুধ রাতে প্রত্যাঘাতের পরই সকালেই বৈঠকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) বদলা নিয়েছে ভারত (India)। বুধবার মধ্যরাতে পাকিস্তান (Pakistan) ও পাক অধ্যুষিত কাশ্মীরের (POK) জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনা (Indian Army)। রাতভর চলে হামলা। ভারতীয় সেনার এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন সিঁদুর।' একদিকে যখন একের পর এক জঙ্গিঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনা তখন পাল্টা জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাক সেনা। গোলাবর্ষণে প্রাণ যায় ৩ জন সাধারণ মানুষের।

নিয়ন্ত্রণ রেখায় গোলাবর্ষণ পাক সেনার, জরুরি বৈঠকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী

এই আবহে সীমান্তে ফের উত্তেজনা ছড়ায়। বুধ রাতে প্রত্যাঘাতের পরই সকালেই বৈঠকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। জম্মু কাশ্মীরের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে বলে খবর। এই বৈঠকে হাজির রয়েছেন কাশ্মীরের বিভিন্ন উচ্চপদস্থ কর্তারা। এই বিষয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, "সাধারণ মানুষের জীবন রক্ষা ও সীমান্তবর্তী নিরাপত্তা দিতে ও সমস্ত রকম প্রতিকূলতা জয় করতে আমরা বদ্ধপরিকর।"

প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালানোর পরই সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার বেলায় ক্যাবিনেট বৈঠক করতে পারেন মোদী, এমনটাই সূত্রের খবর। দেশের নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে বলে খবর। নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরভারতের একাধিক বিমানবন্দর।

উপত্যকার নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement