Jammu And Kashmir: জঙ্গি খতম অভিযানে শহিদ ৩, অনন্তনাগে লস্করের ২ জঙ্গিকে ঘিরে ধরল সেনা বাহিনী
কোকেরনাগ এলাকা থেকে যাতে কোনওভাবে জঙ্গিরা পালাতে না পারে, তার জন্য গোটা এলাকা ঘিরে ফেলা হয় পুলিশ এবং সেনা বাহিনীর তরফে। জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর, কোকেরনাগে উজির খান-সহ লস্করের ২ জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে।
শ্রীনগর, ১৪ সেপ্টেম্বর: অনন্তনাগে ২ লস্কর জঙ্গিকে ঘিরে ফেলল সেনা বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে অনন্তনাগের কোকেরনাগে সেনা বাহিনী এবং পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি অব্যাহত। তবে কোকেরনাগ এলাকা থেকে যাতে কোনওভাবে জঙ্গিরা পালাতে না পারে, তার জন্য গোটা এলাকা ঘিরে ফেলা হয় পুলিশ এবং সেনা বাহিনীর তরফে। জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে খবর, কোকেরনাগে উজির খান-সহ লস্করের ২ জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিরা যাতে কোনওভাবে কোকেরনাগ ছাড়তে না পারে, তার জন্য গোটা এলাকা ঘিরে ধরে শুরু হয়েছে তল্লাশি।
কোকেরনাগে এনকাউন্টারের জেরে সেনা বাহিনীর এক মেজর এবং কর্নেলের যেমন প্রাণ যায় তেমনি জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাটও শহিদ হন।
Advertisement
সম্পর্কিত খবর
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Lightning and Thunderstorms: গত ২৪ ঘণ্টায় দেশে বজ্রপাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু, দিল্লির ঝড় উপড়ে পড়ল মোবাইল টাওয়ার
Dipika Kakar: টিউমার মুক্ত হলেও চিকিৎসা শেষ হয়নি, ১১ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে কী জানালেন অভিনেত্রী দীপিকা?
Advertisement
Advertisement
Advertisement