Jammu And Kashmir: নামাজের পর কাশ্মীর পুলিশের এএসআইকে লক্ষ্য করে গুলি, উত্তপ্ত উপত্যকা
মঙ্গলবার সাবির আহমেদ স্থানীয় একটি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলেন। সেই সময়ই এএসআই সাবির আহমেদকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। যার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রীনগর, ১ ফেব্রুয়ারি: ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। এবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। মঙ্গলবার সোপিয়ানের অসিমপোরা জেলায় পুলিশকে (Police) লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিদের একটি দল। যার জেরে কাশ্মীর পুলিশের এএসআই সাবির আহমেদ আহত হন। গুরুতর অবস্থায় সাবির আহমেদকে শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়। গোটা এলাকা ঘিরে পুলিশ তল্লাশি শুরু করেছে।
প্রসঙ্গত মঙ্গলবার সাবির আহমেদ স্থানীয় একটি মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলেন। সেই সময়ই এএসআই সাবির আহমেদকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। যার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সম্প্রতি জম্মু কাশ্মীরের একাধিক জেলায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে জঙ্গিরা। গত শুক্রবারও বারামুলায় পুলিশ কনস্টেবল মুনির মিনাজকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা (Terrorist)।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Lightning and Thunderstorms: গত ২৪ ঘণ্টায় দেশে বজ্রপাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু, দিল্লির ঝড় উপড়ে পড়ল মোবাইল টাওয়ার
Dipika Kakar: টিউমার মুক্ত হলেও চিকিৎসা শেষ হয়নি, ১১ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে কী জানালেন অভিনেত্রী দীপিকা?
Advertisement
Advertisement