Jammu and Kashmir 3 Jawans Killed: রামবানে ৭০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ল সেনার ট্রাক, মৃত্যু ৩ জওয়ানের

রবিবার জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সেনাবাহিনীর কনভয়ে। রামবানের ব্যাটারি চশমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল ট্রাক। প্রায় ৩০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে সেনাবাহিনীর ট্রাকটি।

3 Jawans Killed in Jammu and Kashmir (Photo Credits: X)

রামবান, ৪ মেঃ জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গিদের (Pahalgam Terror Attack) হামলার ঘটনার পর থেকে গোটা রাজ্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তা বাহিনীর টহল চলছে সর্বত্র। সেনা ঘাঁটি লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাক সেনা। জবাব দিচ্ছে ভারতীয় বাহিনী। রাজ্যের এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে রামবান থেকে (Ramban) তিন সেনার মৃত্যু খবর এল। গভীর খাদে গড়িয়ে পড়ল সেনার কনভয়ে থাকা একটি ট্রাক। ঘটনাস্থলেই মারা গিয়েছেন তিন জওয়ান।

রবিবার জম্মু থেকে শ্রীনগর (Srinagar) যাচ্ছিল সেনাবাহিনীর কনভয়ে। রামবানের ব্যাটারি চশমা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল ট্রাক। প্রায় ৭০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে সেনাবাহিনীর কনভয়ের ট্রাকটি। রাজ্য মোকাবিলা বাহিনী এবং সেনাবাহিনী মিলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় জম্মু কাশ্মীর পলিশ। উদ্ধার কাজে সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয়রাও। নিহতদের সেনাদের রামবান জেলা হাসপাতালে আনার ব্যবস্থা করা হচ্ছে।

গভীর খাদে সেনার ট্রাক গড়িয়ে পড়লঃ

গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় মারা যান ২৬ জন। তাঁদের মধ্যে ২৫ জনই পর্যটক। ভূ-স্বর্গে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে জঙ্গি হামলার ঘটনার পর থেকে নিত্য দিন বিনা উসকানিতে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাচ্ছে পাক সেনা। ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে ধেয়ে আসছে গুলি। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনা বাহিনীও। দুই পক্ষের গুলির যুদ্ধের মাঝে আচমকাই রামবানে দুর্ঘটনার কবলে সেনার ট্রাক। যা প্রাণ কাড়ল তিন জওয়ানের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement