ITBP: আইটিবিপি সেনার বড় সাফল্য, দুটি আট হাজারি শৃঙ্গ জয় করলেন জওয়ানরা, দেখুন ভিডিয়ো

ভারতীয় সেনার মুকুটে নয়া পালক। মাউন্ট অন্নপূর্ণা ও মাউন্ট মাকালু শৃঙ্গে পৌঁছাল আইটিবিপির পর্বতারোহী জওয়ানরা।

ভারতীয় সেনার মুকুটে নয়া পালক। মাউন্ট অন্নপূর্ণা ও মাউন্ট মাকালু শৃঙ্গে পৌঁছাল আইটিবিপির (Indo-Tibetan Border Police) পর্বতারোহী জওয়ানরা। দুটি আট হাজারি শৃঙ্গ জয়ের পর ভারতীয় পতাকা ওড়ালেন তাঁরা। এর আগে ভারতীয় পর্বতারোহীরা এই শৃঙ্গ জয় করেছেন। যাঁর মধ্যে বাংলার চন্দননগের বাসিন্দা পিয়ালী বসাক অন্যতম। কিন্তু ভারতীয় সেনাক তরফ থেকে এক প্রথম ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের জওয়ানরা এই প্রথম দুই শৃঙ্গতে পা জমালেন।

নয়াদিল্লি থেকে শুরু হয় সফর

জানা যাচ্ছে, চলতি বছরের গত ২১ মার্চ নয়াদিল্লির আইটিবিপির সদর দফতর থেকে সফরে বেরোন জওয়ানরা। উদ্দেশ্য ছিল দুটি পর্বতশৃঙ্গে পৌঁছানোর। অবশেষে গত ১৯ এপ্রিল বিশ্বের পঞ্চম পর্বত শৃঙ্গ মাউন্ট মাকালুতে পৌছায় কেন্দ্রের এই সশস্ত্র পুলিশ বাহিনী।

দেখুন ভিডিয়ো

রেকর্ড গড়ল আইটিবিপি

প্রথমে ৮০৯১ মিটার উচ্চতায় অবস্থিত মাউন্ট অন্নপূর্ণাতে পা জমান পর্বতারোহীর দল। এরপর এই সফরের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ৮৪৮৫ মিটার উচ্চতায় অবস্থিত মাউন্ট মাকালুতে পৌঁছান আইটিবিপির সদস্যরা। এই সফরের মাধ্যমে দেশের প্রথম কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী হিসেবে রেকর্ড গড়ল আইটিবিপি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement