CRPF Recruitment 2023: সিআরপিএফ হেড কনস্টেবল ও অন্য পদে নিয়োগ শুরু, জেনে নিন কোথায় কিভাবে করবেন আবেদন
১৪৫৮টি এএসআই, হেড কনস্টেবল পদে নিয়োগ করবে সিআরপিএফ। সিআরপিএফ-এর অফিশিয়াল সাইটে crpf.gov.in. অনলাইনে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (Central Reserve Police Force) এএসআই (ASI), হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদনের আহ্বান করেছে। সিআরপিএফ-এর অফিশিয়াল ওয়েবসাইট crpf.gov.in.-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং ২০২৩ সালের ২৫ জানুয়ারি বন্ধ হবে। মোট ১৪৫৮টি পদে নিয়োগ দেওয়া হবে। ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।
সিআরপিএফ নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া (CRPF Recruitment 2023: How to apply)
- সিআরপিএফ-এর অফিশিয়াল সাইটে যান (crpf.gov.in.)।
- Recruitment লিংকে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে।
- এখন হোমপেজে উপলব্ধ CRPF Recruitment-এ এএসআই, হেড কনস্টেবল লিংকে ক্লিক করুন।
- রেজিস্ট্রেশনের তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।
- আবেদন ফরম পূরণ করে আবেদন ফি জমা দিতে হবে।
- পেইজটি ডাউনলোড করুন এবং পরবর্তী প্রয়োজনে এর একটি হার্ড কপি রেখে দিন।
জেনে রাখুন
- কম্পিউটার বেসড টেস্ট, স্কিল টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
- শুধুমাত্র জেনারেল, ইডব্লিউএস (EWS) এবং ওবিসি-র (OBC) পুরুষ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা। এসসি/এসটি (SC/ST), প্রাক্তন সেনাকর্মী (Ex-servicemen) এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
How to Boost Immune System: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। মেনে চলুন এই নিয়ম
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Advertisement
Advertisement
Advertisement