Indian Army: ফের ভারতীয় সেনার ঝুলিতে সাফল্য, সকাল সকাল যৌথ অভিযানে খতম ৩ জঙ্গি
পাশাপাশি অপহৃত দুই জন শ্রমিকের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি একজনের খোঁজ চলছে।
নয়াদিল্লিঃ অ্যাকশন মুডে ভারতীয় সেনা (Indian Army)। জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) উত্তেজনার মাঝেই অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh)বড় অভিযান। ৩ নাগা জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। ভারতীয় সেনা বাহিনী ও অসম রাইফেলসের যৌথ অভিযানে সফল হয় এই অভিযান। ভারতীয় সেনা সূত্রে খবর, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড বা এনএসসিএনএন (কেওয়াইএ) জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল ওই তিন জঙ্গি। অরুণাচল প্রদেশের লংডিং জেলার প্যাংচাও-তে অভিযান চালানো হয়। জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল ল দুইজন নির্মাণ শ্রমিককে অপহরণ করে ওই জঙ্গিগোষ্ঠী। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। রবিবার সকাল থেকেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে অরুণাচল। এই লড়াই শেষে তিনজন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। মৃত জঙ্গিদের কাছ থেকে চারটি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপহৃত দুই জন শ্রমিকের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি একজনের খোঁজ চলছে।
অ্যাকশন মুডে ভারতীয় সেনা, নিকেশ ৩ জঙ্গি
বিগত দু'দিন ধরেই অরুণাচল জুড়ে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা। এলাকায় এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। অপহৃত শ্রমিকদের খোঁজে বনাঞ্চলেও অভিযান চালানো হয়। এরপর রবিবার সকাল থেকে পুরোদমে ময়দানে নামে সেনা। জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। বেশকিছুক্ষণ ধরে চলে লড়াই। এরপরই সেনার গুলিতে খতম হয় তিন জঙ্গি।
ফের ভারতীয় সেনার ঝুলিতে সাফল্য, খতম ৩ জঙ্গি