India-Pakistan Conflict: ভারতের ১৫টি জায়গায় হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান, মুহূর্তের মধ্যে প্রতিহত করল সুদর্শন চক্র
অপারেশন সিঁদুরের জবাব দেবে পাকিস্তান, তা আগে থেকেই বুধতে পেরেছিল ভারতীয় সেনা। সেই কারণে কড়া নজরদারি রাখা হয়েছিল পাকিস্তানের ওপর।
অপারেশন সিঁদুরের জবাব দেবে পাকিস্তান, তা আগে থেকেই বুধতে পেরেছিল ভারতীয় সেনা। সেই কারণে কড়া নজরদারি রাখা হয়েছিল পাকিস্তানের ওপর। অবশেষে ৭ মে হলও তাই। গত বৃহস্পতিবার রাতেই ভারতের ১৫টি জায়গায় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। ড্রোন ও ক্ষেপনাস্ত্র দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হলেও সেই পরিকল্পনা অবশ্য মাঝআকাশেই ব্যর্থ করে দেয় ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ সূদর্শন চক্র (S-400 Sudarshan Chakra)। কার্যত একটি মিসাইলও তাঁদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলে দাবি করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।
ভারতের ১৫টি জায়গায় হামলা করার পরিকল্পনা ছিল পাকিস্তানের
জানা যাচ্ছে অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিণ্ডা, চণ্ডিগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভূজে সেনা ছাঁউনি লক্ষ্য করে হামলা করে পাকিস্তানি সেনা। কিন্তু এস-৪০০ সূদর্শন চক্র মাঝ আকাশেই সেগুলি চিহ্নিত করে প্রতিহত করে দেয়। কোনও ড্রোন বা ক্ষেপনাস্ত্র সফলভাবে ভারতেও কোনও প্রান্তেই হা্মলা করতে পারেনি এদিন। যদিও এই হামলা নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে পাক সরকার।
দেখুন পোস্ট
লাহোরে গুঁড়িয়ে দেওয়া হল পাক এয়ার ডিফেন্স সিস্টেম
অন্যদিকে এই ব্যর্থ হামলার সফলভাবে জবাব দিয়েছে ভারত। বৃহস্পতিবার সকালেই লাহোরে পাকিস্তানের এয়ারবেসে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় এয়ার ডিফেন্স সিস্টেম। এক নিমেষে কার্যত ধ্বংস করে দেওয়া হয় রেডার ও ডিফেন্স সিস্টেম।