World Police & Fire Games 2029: পুলিশ ও দমকল বাহিনীদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা, ২০২৯-এ ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা
অলিম্পিক, কমনওয়েলথ থেকে ফুটবল বিশ্বকাপ কিংবা ক্রিকেট বিশ্বকাপ এসবের কথা সকলেরই শোনা। কিন্তু ওয়ার্ল্ড পুলিশ এন্ড ফায়ার গেমসের নাম কখনও শুনেছেন?
অলিম্পিক, কমনওয়েলথ থেকে ফুটবল বিশ্বকাপ কিংবা ক্রিকেট বিশ্বকাপ এসবের কথা সকলেরই শোনা। কিন্তু ওয়ার্ল্ড পুলিশ এন্ড ফায়ার গেমসের (World Police & Fire Games) নাম কখনও শুনেছেন? অধিকাংশ মানুষই এই খেলার ব্যাপারে না জানলেও কিছু ক্রীড়াপ্রেমী মানুষজন এই টুর্নামেন্টের সম্পর্কে সম্ভবত জানেন। আসলে এই টুর্নামেন্টে যোগ দিতে পারবেন পুলিশ ও দমকলের সঙ্গে যুক্ত কর্মীরাই। বেশ কয়েকটি দেশের নাগরিকরাই এই গেমসে অংশগ্রহণ করেন। তবে তাঁরা অবশ্যই পুলিশ ও দমকল এই দুটি পেশার সঙ্গে যুক্ত থাকতে হবে। এবার এই ডব্লুউপিএফজি-তে যোগ দিতে পারবেন ভারতীয় পুলিশ ও দমকলকর্মীরাও।
প্রথম আমেরিকায় এই প্রতিযোগীতা শুরু হয়েছিল
আসলে এই প্রতিযোগীতা প্রতি ২ বছর অন্তর বিভিন্ন দেশে হয়। ১৯৮৫ সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। চলতি বছরেও সেই আমেরিকাতেই অনুষ্ঠিত হবে। আগামী ২০২৭-এ অষ্ট্রেলিয়ার পার্থে হবে এই অনুষ্ঠান। তারপর ২০২৯-এ অনুষ্ঠিত হবে ভারতে। বৃহস্পতিবার আহমেদাবাদে এই সংস্থার তরফে একটি অনুষ্ঠান করা হয়। সেখানে দরপত্র জেতে ভারত। তারপরেই নির্ধারিত হয় ২৯-এর ওয়ার্ল্ড পুলিশ এন্ড ফায়ার গেমস অনুষ্ঠিত হবে ভারতে।
অংশগ্রহণ করতে পারে ৫৯টিরও বেশি দেশ
এই প্রতিযোগীতায় এখনও পর্যন্ত ৫৯টি দেশের ১৬ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। ২০২৭ ও ২০২৯-এ এই সংখ্যাটি বৃদ্ধি পাবে বলে মনে করছেন কর্মকর্তারা। এখন দেখার ২০২৯-এর কোন ভারতীয় পুলিশ বা দমকলকর্মীরা জেতেন এই প্রতিযোগীতায়।