Cold Medicine For Kids: ৪ বছরের কম বয়সী শিশুদের জন্য ঠাণ্ডার ওষুধে কড়া নিষেধাজ্ঞা কেন্দ্রের
শিশু স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। ৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এমন 'ক্লোরফেনিরামিন ম্যালেট' (Chlorpheniramine Maleate) ও 'ফিনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড'
Cold Medicine For Kids শিশু স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। ৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এমন 'ক্লোরফেনিরামিন ম্যালেট' (Chlorpheniramine Maleate) ও 'ফিনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড' (Phenylephrine Hydrochloride) সমন্বিত ফিক্সড ডোজ কম্বিনেশন (FDC) বা মিশ্র ওষুধের উৎপাদন, বিক্রি ও বিতরণে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কেন্দ্র পরিষ্কার জানিয়েছে, এই নির্দিষ্ট কম্বিনেশনের ওষুধের প্যাকেটে এখন থেকে স্পষ্ট অক্ষরে সতর্কতা উল্লেখ করতে হবে যে এটি ৪ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রযোজ্য নয়।
নতুন নির্দেশিকায় কী বলা হয়েছে?
৬এ ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে—
ওষুধের মূল লেবেল (Label), প্যাকেটের ভেতরের নির্দেশিকা (Package Insert) এবং প্রচারমূলক সমস্ত উপাদানে বাধ্যতামূলকভাবে লিখতে হবে:“Fixed Dose Combination shall not be used in children below four years of age” (চার বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ফিক্সড ডোজ কম্বিনেশন ব্যবহার করা যাবে না)।
পূর্বে ১৫ এপ্রিল ২০২৫-এর এক বিজ্ঞপ্তির মাধ্যমে কিছু নির্দিষ্ট মিশ্র ওষুধের ওপর এই নিয়ম জারি ছিল। তবে নতুন গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুটি উপাদানের তৈরি সমস্ত ওষুধের ফরমুলেশনের ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারিত করা হলো।
কেন এই নিষেধাজ্ঞা?
একটি বিশেষজ্ঞ কমিটি (Expert Committee) এবং ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ড ([DTAB]-এর সুপারিশের ভিত্তিতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই পদক্ষেপ নিয়েছে। গবেষণায় দেখা গেছে যে, কম বয়সী শিশুদের ক্ষেত্রে সর্দি-কাশির ওষুধে থাকা এই উপাদানগুলি বিপজ্জনক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এর বিপরীতে বাজারে আরও নিরাপদ ও কার্যকর বিকল্প ওষুধ উপলব্ধ রয়েছে। সরকারি গেজেটে বিজ্ঞপ্তির প্রকাশের দিন থেকেই এটি কার্যকর ঘোষণা করা হয়েছে। সাধারণ মানুষকে শিশুদের ওষুধ দেওয়ার পূর্বে লেবেলের সতর্কবার্তা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।