COVID-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৯৬,৯৮২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৯৬ হাজার ৯৮২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৪৬ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০ হাজার ১৪৩ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৪৯ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৭ লাখ ৮৮ হাজার ২২৩ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৩২ হাজার ২৭৯ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৫৪৭ জন।

কোভিড (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৬ এপ্রিল: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ৯৬ হাজার ৯৮২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৪৬ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০ হাজার ১৪৩ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৪৯ জন। তার মধ্যে বর্তমানে চিকিৎসা চলছে ৭ লাখ ৮৮ হাজার ২২৩ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৩২ হাজার ২৭৯ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৫৪৭ জন।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট ৮ কোটি ৩১ লাখ ১০ হাজার ৯২৬ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। ICMR জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ২৫ কোটি ২ লাখ ৩১ হাজার ২৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আরও পড়ুন: West Bengal Assembly Election 2021: সকলকে ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৮ লাখ ৭৩ হাজার। সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ২৪ লাখ ৪ হাজার ৪২৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৭৩ হাজার ৫০৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৯০ জন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement