Coronavirus Cases In India: করোনায় নতুন আক্রান্ত ৭,৪৯৫ জন, ২৪ ঘণ্টায় মৃত ৪৩৪

ওমিক্রন বাড়ছে হু হু করে। এই পরিস্থিতিতে দেশে নতুন কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) ৭ হাজার ৪৯৫ জন। একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৬ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৩৪ জন।

Covid-19 Cases In India (File Photo)

নতুন দিল্লি, ২৩ ডিসেম্বর: ওমিক্রন বাড়ছে হু হু করে। এই পরিস্থিতিতে দেশে নতুন কোভিড রোগীর সংখ্যা  (Coronavirus Cases In India) ৭ হাজার ৪৯৫ জন। একই দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৬ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৩৪ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৭৮ হাজার ২৯১ জন। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪২ লাখ ৮ হাজার ৯২৬ জন। এখনও পর্যন্ত করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ৭৮ হাজার ৭৫৯ জন। এদেশে  টিকাকরণের আওতায় এসেছেন ১৩৯ কোটি ৬৯ লক্ষ ৭৬ হাজার ৭৭৪ জন।

করোনার দৈনিক পরিসংখ্যান

বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৩৬। তার মধ্যে ১০৪ জন সুস্থ হয়েছেন। গুজরাটে গতকাল রাতেই আরও  জনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে। পাঁচজন আমেদাবদে। ২ জন মেহসানায় ও বাকি ২ জন আনন্দের বাসিন্দা। সবমিলিয়ে সে রাজ্যে ২৩ জন ওমিক্রনের কবলে পড়েছেন। ১৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ওমিক্রন থাবা বসালেও এর জেরে গুজরাটে এখনও কোনও মৃত্যুর খবর নেই।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement