India Corona Virus: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪, দৈনিক আক্রান্ত ৯১৮, গুজরাটে সংক্রমণ বৃদ্ধির হার সবচেয়ে বেশী
ভারতে ফের করোনা ভাইরাসের দাপট বাড়ার ইঙ্গিত! গত ২৪ ঘণ্টায় দেশে ৪ জন কোভিডের কারণে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে দুই জন রাজস্থানের, একজন করে কেরল ও কর্ণাটকের।
নতুন দিল্লি, ২০ মার্চ: ভারতে ফের করোনা ভাইরাসের দাপট বাড়ার ইঙ্গিত! গত ২৪ ঘণ্টায় দেশে ৪ জন কোভিডের কারণে মারা গিয়েছেন। মৃতদের মধ্যে দুই জন রাজস্থানের, একজন করে কেরল ও কর্ণাটকের। ভারতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৯১৮। রবিরারের দেওয়া তথ্যে দেখা গিয়েছিল, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছিল। গত এক সপ্তাহে ভারতে করোনার কারণে মারা গিয়েছেন ২০ জন। দৈনিক করোনা সংক্রমণের হার ২.০৮ শতাংশ।
ভারতে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬৩৫০। ভারতে করোনা আক্রান্তদের ৭০ শতাংশ গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র ও কেরলের। তাদের মধ্য়ে গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশী বাড়ছে।
দেখুন টুইট
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৪ হাজার ২২৫টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Advertisement
Advertisement
Advertisement