India-Pakistan Tension: নির্লজ্জ পাকিস্তানের কীর্তি; ভারতের সাধারণ মানুষকে লক্ষ্য করে পাক গোলা, পুঞ্চে বাড়িঘর ভেঙে অসহায় বাসিন্দারা, দেখুন
ইসলামাবাদের নির্দেশে ছোঁড়া ড্রোন এবং মিসাইলগুলিকে ভারতের সুদর্শন চক্র ধ্বংস করে দেয় ঠিকই কিন্তু পাক গোলায় ক্ষতিগ্রস্থ হতে শুরু করে জম্মু কাশ্মীরের বহু ঘর, বাড়ি।
দিল্লি, ৯ মে: জনবসতিপূর্ণ এলাকাকে নিশানা করে হামলা চালাচ্ছে পাকিস্তান (Pakistan)। আর তার জেরেই জম্মু কাশ্মীর (Jammu And Kashmir), পাঞ্জাব (Punjab), রাজস্থানের (Rajasthan) একাধিক জায়গায় ধেঁয়ে আসতে শুরু করে পাকিস্তানের ড্রোন এবং মিসাইল। রাজস্থান, পাঞ্জাবের সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে পাকিস্তান ড্রোন এবং মিসাইল ছুঁড়লেও, জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) আসতে শুরু করে একের পর এক পাক গোলা। যার জেরে জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ। মানুষ যখন উদয়স্ত পরিশ্রম করে নিজের জন্য এবং পরিবারের জন্য মাথার উপরের ছাদ তৈরি করেন, তা সব ভেঙে দিতে বৃহস্পতি রাতে উদ্যত হয় পাকিস্তান।
ইসলামাবাদের (Islamabad) নির্দেশে ছোঁড়া ড্রোন এবং মিসাইলগুলিকে ভারতের সুদর্শন চক্র ধ্বংস করে দেয় ঠিকই কিন্তু পাক গোলায় ক্ষতিগ্রস্থ হতে শুরু করে জম্মু কাশ্মীরের বহু ঘর, বাড়ি।
পুঞ্চ থেকে এবার তেমনই বেশ কিছু ছবি এবং ভিডিয়ো উঠে আসে। যেখানে পুঞ্চের বাড়ি, ঘর লক্ষ্য করে পাকিস্তান কখনও ড্রোন, মিসাইস ছুঁড়তে শুরু করে আবার কখনও ঘোলা ছোঁড়ে।
দেখুন কীভাবে পাক গোলার আঘাতে ভেঙে পড়ল পুঞ্চের একটি বাড়ি...
সীমান্তের ওপার থেকে এক নাগাড়ে গুলি ছিুটে আসতে শুরু করায় পুঞ্চের একটি বাড়ি কার্যত ভেঙেচুরে পড়তে শুরু করে...