India-Pakistan Tension: রাতভর ড্রোন হামলা-গুলিবর্ষণ, চলল প্রত্যাঘাত, ভারত-পাকিস্তানের সংঘর্ষ পরস্থিতিতে জম্মু থেকে দিল্লি পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চলাচলের পরিকল্পনা
জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারতীয় রেল জম্মু ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করছে। ভারতীয় রেল সূত্রেই সেই খবর সামনে এসেছে।
উত্তেজনা ভরা রাত। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর অবধি চলল পাকিস্তানের ড্রোন হামলা। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি উলঙ্ঘন করে গুলিবর্ষণ অব্যাহত রাখল পাকিস্তান সেনা (Pakistan Army)। উরিতে পাক সেনার গুলিতে মৃত্যুও হয়েছে এক মহিলার। আহত হয়েছেন এক জন। ভারত পাকিস্তানের সাধারণ নাগরিকদের সুরক্ষিত রেখে বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। উলটো দিকে পাক সেনা ভারতের সাধারণ নাগরিককে নিশানা করছে। জম্মুর পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর ৫০টি পাক ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারতীয় রেল জম্মু ও উধমপুর থেকে দিল্লি পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করছে। ভারতীয় রেল সূত্রেই সেই খবর সামনে এসেছে।
রাতে রাজস্থান, পঞ্জাবের একাংশেও ডোন হামলা চালায় পাকিস্তান। ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র। চণ্ডীগড়ে বেজে ওঠে সাইরেন। তিন রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকায় বন্ধ করে দেওয়া হয় সমস্ত আলো। রাতে এক যোগে জল, স্থল ও আকাশপথে ভারতীয় সেনা হমালা চালায় পাকিস্তানে। ভারতের ত্রিমুখী হামলায় করাচি, ইসলামাবাদ, লাহৌর, সিয়ালকোটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
যুদ্ধ পরিস্থিতিতে জম্মু থেকে দিল্লি পর্যন্ত তিনটি বিশেষ ট্রেনঃ
যদিও শুক্রবার ইসলামাবাদের তরফে জানানো হয়েছে, ভারতে তাঁরা কোন ড্রোন হামলা চালায়নি। পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহিনব অভিযোগ এনে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। কিন্তু জম্মু কাশ্মীর থেকে বিভিন্ন সংবাদ সংস্থায় ছড়িয়ে পড়া ভিডিও অন্য কথা বলছে। জম্মুতে পাক হামলায় সাধারণ নাগরিকের ঘরবাড়ি ধ্বংস হওয়া, রাতভর ভূ-স্বর্গের আকাশ জুড়ে একের পর এক ড্রোনের ধেয়ে আসা, বাজতে শোনা যায় সাইরেনের শব্দ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)