India launched Attacks At Least 4 Airbases In Pakistan: এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরু ভারতের প্রত্যাঘাত; পাকিস্তানের পরপর ৪টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বিমান, বলছে সূত্র

ইসলামাবাদ থেকে ১০ কিলোমিটার দূরে রয়েছে নূর খান বিমানবন্দর। যেখানে পাক সেনা বাহিনীর সদর দফতর রয়েছে বলে খবর। ভারত পাক পাঞ্জাব প্রদেশেও হামলা চালিয়েছে বলে দাবি পাকিস্তানের।

Indian Aircraft (Photo Credit: Wikipedia)

দিল্লি, ১০ মে: পাকিস্তানের (Pakistan) পরপর ৪টি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত (India)। পাকিস্তানের ৪টি বায়ুসেনা ঘাঁটিয়ে চালানো হয়েছে মিসাইল বা ক্ষেপনাস্ত্র হামলা। সূত্রের তরফে মিলছে এমন খবর। জানা যাচ্ছে, রাওয়ালপিন্ডির নুর খান , মুরিদ এবং রফিকি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে ভারতের তরফে। শনিবার ভোরে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই দাবি করেন একটি সাংবাদিক সম্মেলনে।

জানা যাচ্ছে, চাকলালা রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তানের নুর খান বিমানঘাঁটি। চাকওয়ালে রয়েছে মুরিদ এবং ঝাং জেলার শোরকোটে রয়েছে রফিকি। পাকিস্তানের এই বিমান ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছে বলে শনিবার ভোরের সাংবাদিক সম্মেলনে জানানো হয় পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর তরফে।

ইসলামাবাদ থেকে ১০ কিলোমিটার দূরে রয়েছে নূর খান বিমানবন্দর। যেখানে পাক সেনা বাহিনীর সদর দফতর রয়েছে বলে খবর। ভারত পাক পাঞ্জাব প্রদেশেও হামলা চালিয়েছে বলে দাবি পাকিস্তানের। এমনকী ভারতের আরও কতগুলি মিসাইল পরপর আফগানিস্তানের দিকে উড়ে গিয়েছে বলে দাবি ইসলামাবাদের। ভারত মিসাইল হামলা চালালেও পাকিস্তানের বামিন ঘাঁটিগুলি সব সুরক্ষিত রয়েছে বলে দাবি করে ইসলামাবাদ।

আরও পড়ুন: India-Pakistan Tension: সাধারণ মানুষকে মারাই জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের উদ্দেশ্য, উত্তর কাশ্মীরের বারামুলা থেকে গুজরাটের ভুজ, দেশের ২৬টি জায়গায় ড্রোন ছুঁড়ছে ইসলামাবাদ

ভারতের বায়ুসেনার বিমানগুলি পাকিস্তানের বিমান ঘাঁটিগুলি নিশানা করে। তবে প্রত্যেকটি বামন ঘাঁটি সুরক্ষিত রয়েছে বলে ইসলামাবাদের তরফে দাবি করা হয়। শুধু তাই নয়, ভারতের হামলা পাকিস্তানের ডিফেন্স সিস্টেম প্রতিহত করেছে বলেও দাবি করে ইসলামাবাদ।

দেখুন কী দাবি করা হল পাকিস্তানের তরফে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement