India News: ভারতে অবৈধ বাস, দিল্লি থেকে গ্রেফতার ৬ বাংলাদেশি মহিলা

গোপন তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের একটি দল পাহাড়গঞ্জ এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই একজন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও পাঁচ বাংলাদেশির হদিস মেলে।

Six illegal Bangladeshi women detained in Delhi (Photo Credits: IANS)

নয়াদিল্লি, ৪ মেঃ পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের পারদ ক্রমশই চড়ছে। ইসলামাবাদের সঙ্গে সমস্ত রকম কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেছে নয়াদিল্লি। পহেলগামের প্রত্যাঘাতের পাশাপাশি পাকিস্তানকে ভাতে মারার পরিকল্পনা করছে ভারত। স্বল্পমেয়াদি ভিসায় ভারতে আসা পাক নাগরিকদের ভিসার মেয়াদ বাতিল করে নিজের দেশে ফিরে যেতে বাধ্য করেছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। এই আবহে দিল্লি থেকে ছয় অবৈধবাসী বাংলাদেশিকে আটক করল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে দিল্লি পুলিশের একটি দল পাহাড়গঞ্জ এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই একজন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও পাঁচ বাংলাদেশির হদিস মেলে। প্রত্যেকেই গ্রেফতার হয়েছেন। বৈধ কোন কাগজপত্র ছাড়াই ওই ছয় বাংলাদেশি মহিলা দিল্লিতে বসবাস করছিলেন বলে অভিযোগ।

ভারতে অবৈধ বাস, গ্রেফতার ৬ বাংলাদেশি মহিলাঃ

আটক হওয়া অবৈধবাসী বাংলাদেশি মহিলারা হলেন, মিম আখতার (২৩), মীনা বেগম (৩৫), শেখ মুন্নি (৩৬), পায়েল শেখ (২৫), সোনিয়া আখতার (৩৬) এবং তানিয়া খান (৩৪)। বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস-এর (FRRO) সহায়তায় ওই মহিলাদের বিরুদ্ধে নির্বাসন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement