India Bans Pakistani Ships: জলপথেও ইসলামাবাদকে কোণঠাসা, পাকিস্তানি জাহাজের প্রবেশে নিষেধাজ্ঞা চাপাল নয়াদিল্লি
পাকিস্তানের পতাকাবাহী কোন জাহাজ যেন ভারতের কোন বন্দরে প্রবেশ না করে, স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। সেই সঙ্গে ভারতের কোন জাহাজও যেন পাকিস্তানের বন্দরে প্রবেশ না করে সেই নির্দেশও দেওয়া হয়েছে।
India Bans Pakistani Ships: জম্মু কাশ্মীরের পহেলগাম জঙ্গি হামলার পর পাকিস্তানের উপর সমস্ত দিক থেকে নিষেধাজ্ঞা চাপাচ্ছে ভারত। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি আগেই স্থগিত করেছে ভারত (India)। আটারি-ওয়াঘায় সীমান্ত বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। ভিসা (স্বল্পমেয়াদি) বাতিল করে পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনীতিক ব্যবসা বন্ধ করে দিয়েছে নয়া দিল্লি। পাকিস্তানের জন্যে ভারতের আকাশসীমা বন্ধ করা হয়েছে। এবার জলপথেও ইসলামাবাদকে (Islamabad) কোণঠাসা করল নয়া দিল্লি (New Delhi)। শনিবার কেন্দ্র সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের পতাকাবাহী কোন জাহাজ যেন ভারতের কোন বন্দরে প্রবেশ না করে, স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। সেই সঙ্গে ভারতের কোন জাহাজও যেন পাকিস্তানের বন্দরে প্রবেশ না করে সেই নির্দেশও দেওয়া হয়েছে।
শনিবার বিবৃতি জারি করে ভারতের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। পাকিস্তানি জাহাজ ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, পাকিস্তান (Pakistan) থেকে আসা সমস্ত পণ্যের আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি। পাকিস্তান থেকে কোন পণ্যই আর ভারতে ঢুকতে পারবে না।
জলপথেও পাকিস্তানকে কোণঠাসাঃ
বিবৃতিতে উল্লেখ, পাকিস্তান থেকে আসা যে কোন পণ্য তা সে সরাসরি পাকিস্তান থেকে আসুক কিংবা অন্য কোন দেশের মাধ্যমে আসুক, এই মুহূর্তে তা ভারতে পাকিস্তানের পতাকাধারী কোন জাহাজ ভারতে প্রবেশ করতে পারবে না। ভারৎ সরকারের নয়া নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।