India Hilsa export Bangladesh: পদ্মার দেশে পাড়ি দিচ্ছে ভারতীয় মাছ, ইলিশ বাণিজ্যে নজিরবিহীন উল্টো পুরাণ

দুই বাংলার আতিথেয়তা ও ঐতিহ্যের মূল কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই জ্বলজ্বল করে রূপালি শস্য ইলিশ। তবে বহু দশকের চেনা ছবিটা এবার আচমকাই বদলে গেল ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক ইতিহাসে। সাধারণত প্রতি বছর দুর্গাপুজোর আগে বঙ্গবাসীর নজর থাকে সীমান্ত পারের পদ্মা-মেঘনার ইলিশের দিকে।

Hilsa Fish (Photo Credit: ANI/X)

India Hilsa export Bangladesh: দুই বাংলার আতিথেয়তা ও ঐতিহ্যের মূল কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই জ্বলজ্বল করে রূপালি শস্য ইলিশ। তবে বহু দশকের চেনা ছবিটা এবার আচমকাই বদলে গেল ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক ইতিহাসে। সাধারণত প্রতি বছর দুর্গাপুজোর আগে বঙ্গবাসীর নজর থাকে সীমান্ত পারের পদ্মা-মেঘনার ইলিশের দিকে। কিন্তু এবার সমস্ত হিসাব-নিকাশ উল্টে দিয়ে সম্পূর্ণ বিপরীতমুখী এক ট্রেন্ড দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে মাছ আসার পরিবর্তে উল্টে ভারত থেকেই বিপুল পরিমাণ ইলিশ রফতানি করা হচ্ছে বাংলাদেশে। গত দু’মাসের মধ্যে প্রায় ৫০০ টন ভারতীয় ইলিশ সীমান্ত পার করে পৌঁছে গিয়েছে ওপার বাংলায়, যা দুই দেশের মৎস্য বাণিজ্যের ইতিহাসে অত্যন্ত নজিরবিহীন এবং নজড়কাড়া ঘটনা হিসেবে দেখছেন মৎস্য ব্যবসায়ীরা।

বাংলাদেশে  ৫০০ টন ইলিশ মাছ পাঠাল ভারত

মৎস্য ব্যবসায়ী ও রফতানিকারীদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে আসা এই হঠাৎ বিপুল চাহিদার ওপর ভিত্তি করে ইতিমধ্যেই ৫০০ টন মাছ পাঠানো শেষ হয়েছে। তবে এখানেই প্রক্রিয়াটি থমকে থাকছে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারত থেকে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ বাংলাদেশে রফতানি করার পূর্ণ প্রস্তুতি চলছে। ফলে খুব অল্প সময়ের ব্যবধানেই এই রফতানির মোট পরিমাণ পৌঁছাতে পারে প্রায় ৬৫০ থেকে ৭০০ টনে। বিশেষ করে গুজরাটের উপকূলীয় এলাকা এবং পশ্চিমবঙ্গের পাইকারি বাজারগুলি থেকে এই মাছের চালান মূলত সীমান্ত পেরিয়ে পৌঁছচ্ছে ওপারের বাজারে।

কিন্তু কেন এই উলটপূরাণ

হঠাৎ কেন এই অভূতপূর্ব পরিবর্তন, তা নিয়ে দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক মহলে প্রবল চর্চা শুরু হয়েছে। মূলত বাংলাদেশে স্থানীয়ভাবে ইলিশের যোগানে সাময়িক ঘাটতি তৈরি হওয়া এবং একই সঙ্গে মরশুমী কিছু বিষয়ের কারণে সে দেশে ইলিশের আকাশছোঁয়া চাহিদা মেটাতে এই আমদানির পথ বেছে নিতে হয়েছে। ওপারের বাজারে বিশেষ করে প্রক্রিয়াকরণ ও স্থানীয় খরচের জন্য ভারতীয় ইলিশের এক বিশাল তৈরি বাজার গড়ে উঠেছে। পচনশীল দ্রব্যের দ্বিপাক্ষিক বাণিজ্যে এই ধরনের নমনীয়তা ও সীমান্ত পারের নতুন সমীকরণ দুই দেশের মৎস্য বাজারের গভীর পারস্পরিক নির্ভরশীলতাকেই স্পষ্ট করে তোলে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement