Independence Day 2025: স্বাধীনতা দিবসের ইতিহাস এবং গুরুত্ব, এবার কততম স্বাধীনতা দিবস পালন করবেন ভারতের মানুষ, দেখুন
১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হয়। ইংরেজ শাসকের হাত থেকে মুক্তি পান দেশের আপামর মানুষ। স্বাধীনতা লাভের পর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে বসেন জওহরলাল নেহেরু।
Independence Day 2025: আর এসে গেল এবারের স্বাধীনতা দিবস (Independence Day)। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসকে ভারতের (India) সতন্ত্রতা দিবস বলেও সম্মোধন করেন অনেকে। ভারতের স্বাধীনতার জন্য যে বীর বিপ্লবীরা লড়াই করেছিলেন, তাঁদের সম্মান জানানোর দিন এই স্বাধীনতা দিবস। ইংরেজ শাসকের হাত থেকে ভারতকে স্বাধীন করতে কত রক্ত যে ঝরেছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত স্ত্রীর মাথার সিঁদূর ফিকে হয়ে গিয়েছে, সেই মানুষদের অবদানকে বিশেষভাবে স্মরণ করার দিন এই স্বাধীনতা দিবস। তাই স্বাধীনতা দিবস পালন করা হয় দেশের প্রত্যেকটি প্রান্তে। দেশের প্রত্যেক নাগরিক এই দিনটিকে পালন করেন বিশেষভাবে।
এ বছর ৭৮ না ৭৯ বছর হবে ভারতের স্বাধীনতার?
১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হয়। সেই অনুযায়ী এ বছর ৭৮তম স্বাধীনতা দিবস পালন করবে ভারতবর্ষ। প্রত্যেক বছর এক নতুন উদ্দীপনার মাধ্যমে ভারতের স্বাধীনতা দিবস পালন করেন দেশের প্রত্যেকটি মানুষ। স্বাধীনতাকে স্মরণ করে দেশের ভবিষ্যত কীভাবে আরও উজ্জ্বল করা যায়, সেই শপথ নেওয়া এই প্রত্যেক বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালে।