Hilsa Fish From Bangladesh: শারদ উৎসবের আগেই বঙ্গে আসলো পদ্মার ইলিশ, আটটি ট্রাকে প্রায় ৩৮ মেট্রিক টন রুপালি শস্য পদ্মার ইলিশ ঢুকল ভারতে

Hilsa From Bangladesh (Photo Credit: X@somoytv)

ভারত বাংলাদেশের মধ্যে পরিস্থিতি তলানিতে ঠেকলেও, শারদ উৎসবের আগেই বঙ্গে আসলো পদ্মার ইলিশ। ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে আটটি ট্রাকে প্রায় ৩৮ মেট্রিক টন রুপালি শস্য পদ্মার ইলিশ পৌঁছাল ভারতে। পশ্চিমবঙ্গে এবছর প্রায় ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। সেই অনুযায়ী রাজ্যে এদিন প্রথম ধাপে প্রবেশ করল বাংলাদেশের পাঠানো ইলিশ বোঝাই ট্রাক। পরবর্তীতে আরও বেশ কয়েক দফায় বাংলাদেশ থেকে ইলিশ আসবে ভারতে বলেই জানা গিয়েছে কাস্টমস আধিকারিকদের তরফে। পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রথমে তিনটি ও পরবর্তীতে আরও পাঁচটি ট্রাকে আসে ইলিশ মাছ। বাংলাদেশের বাণিজ্যিক দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ৩৭ টি সংস্থাকে ইলিশ রপ্তানির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। পাঁচই অক্টোবর পর্যন্ত এই ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। ফলে মোট ১২০০ মেট্রিক টন ইলিশ আসবে বঙ্গে। আর তাই বলাই যায়, পুজোর আগেই ভোজন রসিক বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার সুস্বাদু ইলিশ।

আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে মিলবে বাংলাদেশি ইলিশ। এক কিলো থেকে প্রায় দেড় কিলো ওজনের এই ইলিশের দাম কেমন থাকবে তা অবশ্য এখনই খোলসা করতে চাননি মাছ ব্যবসায়ী সংগঠন। এদিনের পেট্রাপোলে ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মন্ডল জানান, এখন থেকে বেশ কয়েক ধাপে বাংলাদেশের পাঠানো ইলিশ আসবে ভারতে। আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশী ইলিশ মিলবে বঙ্গের বাজার গুলিতে, ফলে ভোজন রসিক বাঙালির এবারের পূজোয় জমিয়ে ভুরিভোজ হবে, বাংলাদেশের ইলিশ দিয়েই।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement