Good Friday Importance: শোকের দিন হলেও কেন গুড ফ্রাইডে বলা হয়? জানুন তার ইতিহাস

এই বছর গোটা বিশ্বে ১৮ এপ্রিল পালিত হবে 'গুড ফ্রাইডে' । সারা পৃথিবীর খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই দিনটা পালন করে থাকেন। মনে করা হয় এই দিনই ক্যালভেরিতে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশু খ্রিষ্টকে। পবিত্র ইস্টার সপ্তাহের আগের শুক্রবার প্যাস্কাল টিড্রামের অংশ হিসাবে এই দিনটি পালিত হয়, শুধু তাই নয় অনেক সময় ইহুদিদের উত্সব পাসওভারের সঙ্গে একই দিন পালন করা হয় গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে 'হোলি ফ্রাইডে' (Holy Friday), গ্রেট ফ্রাইডে (Great Friday), ব্ল্যাক ফ্রাইডে (Black Friday) বা ইস্টার ফ্রাইডে (Easter Friday) নামেও পরিচিত। গুড ফ্রাইডে-র 'গুড' শব্দটির অর্থ পবিত্র। বিশ্বের অনেক জায়গায় গুড ফ্রাইডেতে তাই বেশিরভাগ সময়েই ঘোষিত সরকারী ছুটি থাকে।

কোন বছর ক্রুশবিদ্ধ করা হয় যিশুকে?

দুটি ভিন্ন গোষ্ঠীর মতে পুণ্য শুক্রবার-এর বছরটি হল ৩৩ খ্রিষ্টাব্দ। আইজ্যাক নিউটন বাইবেলীয় ও জুলিয়ান ক্যালেন্ডার এবং অমাবস্যার তিথি বিচার করে পুণ্য শুক্রবারর যে প্রকৃত সালটি নিরুপণ করেছেন, সেটি হল ৩৪ খ্রিষ্টাব্দ।

শোকের দিন হলেও গুড ফ্রাইডেকে কেন গুড বলা হয়?

খ্রিষ্টানদের কাছে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার দিনটি শোকের দিন। রোমানিয় সৈন্যদের দ্বারা কাঠের ক্রুশের উপর বিদ্ধ করার পর যিশুর মৃত্যু হয়। কিন্তু এখানে প্রশ্নটা হল যদি সেই দিনটা শোকের দিন হয়, তাহলে একে গুড কেন বলা হয়? এই দিনটা খ্রিষ্ট ধর্মাবম্বলীদের জন্য সবচেয়ে দুঃখের, তাঁদের প্রিয় যিশুকে হারানোর দিন। কিন্তু তাঁদের বিশ্বাস ভগবান যিশু তাঁর জীবন উত্সর্গ করেছিলেন মানুষের মঙ্গলের জন্য। তাই এক কথায় যিশু খ্রিষ্টের ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধিমন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়।খ্রিষ্টানরা এই দিনটার উদযাপন আনন্দের সঙ্গে করে না, বরং তাঁরা এই দিনটা স্মরণ করে যিশুর বেদনার কথা, তাঁর কঠিন যাত্রাপথের কথা, যিশুর প্রতি অবিচারের কথা-যেভাবে প্রথমে তাঁর বাবা তাঁকে ত্যাগ করে এবং পরে ন্যায়বিচারও পাননি তিনি। সবমিলিয়ে এটা একটা শোকের দিন। কিন্তু একটি গোষ্ঠী মনে করে এই উদযাপন আসলে হল পাপের বিরুদ্ধে পুন্যের জয়কে চিহ্নিত করে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়কে স্মরণ করতেই 'গুড ফ্রাইডে' পালিত হয়। গুড ফ্রাইডেতে 'গুড' শব্দটি আদতে চিহ্নিত করে ঐশ্বরিক শব্দটিকে, এটি আদতে গড'স ফ্রাইডের পরিবর্তিত রূপ। অনেক গোষ্ঠী আবার দাবি করেন প্রাচীন ইংরেজিতে ‘গুড’ শব্দটি ব্যবহার হল পবিত্র বা হোলি হিসাবে-সেই থেকেও এইরকম নামকরণ হতে পারে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement