Gold Price Today: সোনা-রুপোর দাম আজ, ১৩ আগস্ট: বাড়ল না কমল? কলকাতা সহ নানা শহরে ২৪ ক্যারেট সোনার দর জানুন
বিশ্ব বাজারে ভূরাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক টানাপোড়েনের প্রভাব অব্যাহত মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক অর্থনীতিতে। তার জেরে ক্রমাগত ওঠানামা করছে সোনা ও রুপোর আন্তর্জাতিক দর। তবে উৎসবের মরশুম ঘনিয়ে আসায় ভারতে কেনাকাটার চাহিদা বৃদ্ধি পেয়েছে, যার ধাক্কায় দেশীয় বাজারেও মূল্যবান ধাতুর দামে অস্থিরতা তৈরি হয়েছে।
Gold Price Today: বিশ্ব বাজারে ভূরাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক টানাপোড়েনের প্রভাব অব্যাহত মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক অর্থনীতিতে। তার জেরে ক্রমাগত ওঠানামা করছে সোনা ও রুপোর আন্তর্জাতিক দর। তবে উৎসবের মরশুম ঘনিয়ে আসায় ভারতে কেনাকাটার চাহিদা বৃদ্ধি পেয়েছে, যার ধাক্কায় দেশীয় বাজারেও মূল্যবান ধাতুর দামে অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি সোনা ও রুপোর দাম এক লাফে ১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছিল। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) অক্টোবরের সোনা বিক্রির ফিউচার্স দর ০.৭৬ শতাংশ বা ১,১৬২ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে রেকর্ড মাত্রায় পৌঁছেছিল।
মহানগরে আজকের সোনার দর
আজ, ১৩ আগস্ট ভারতের প্রধান শহরগুলিতে ১ গ্রাম সোনার দাম কত দেখে নিন:
কলকাতা:২৪ ক্যারেট পাকা সোনা বিকোচ্ছে প্রতি গ্রাম ১৫,৪৮৭ টাকায়। অলঙ্কার তৈরির ২২ ক্যারেট সোনা বিকোচ্ছে ১৪,১৯৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১১,৬১৫ টাকা।
নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১৫,৫০২ টাকা, ২২ ক্যারেট সোনা ১৪,২১১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১১,৬৩০ টাকা।
মুম্বই: বাণিজ্যনগরীতে ২৪ ক্যারেট সোনার দর গ্রাম প্রতি ১৫,৪৮৭ টাকা, ২২ ক্যারেট ১৪,১৯৬ টাকা এবং ১৮ ক্যারেট ১১,৬১৫ টাকা।
চেন্নাই: দক্ষিণে চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনা প্রতি গ্রাম ১৫,৪৯২ টাকা, ২২ ক্যারেট ১৪,২০১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১১,৯৮১ টাকায় বিকোচ্ছে।
অন্যান্য শহর:
বেঙ্গালুরু, হায়দরাবাদ, কেরালা ও পুণেতে ২৪ ক্যারেটের দাম ১৫,৪৮৭ টাকা এবং ২২ ক্যারেট ১৪,১৯৬ টাকা। আমেদাবাদ ও বরোদায় ২৪ ক্যারেট সোনার দাম ১৫,৪৯২ টাকা। আর জয়পুর ও লখনউতে দিল্লির দরেই (২৪ ক্যারেট ১৫,৫০২ টাকা) বিকোচ্ছে সোনা।
ভারতে সোনার দর নির্ধারিত হয় কীভাবে?
ভারতে সোনার দর কেবল দেশীয় চাহিদার উপর নির্ভর করে না। আন্তর্জাতিক বাজারে কাঁচা সোনার দর, মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার বিনিময় মূল্য, আমদানি শুল্ক এবং স্থানীয় বাজারে অলঙ্কারের চাহিদা, সব ক'টি বিষয় একত্রে দেশীয় বাজারে সোনার শেষ দাম নির্ধারণ করে। বিশেষ করে উৎসব বা বিয়ের মরশুমে চাহিদা বাড়লে ভারতের খুচরো বাজারে সোনার দামে বড় পরিবর্তন দেখতে পাওয়া যায়।
আজ রূপোর দর কত?
সোনার পাশাপাশি বিনিয়োগকারী এবং ক্রেতাদের নজর থাকে রুপোর দরের উপরেও। শিল্পক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পাওয়ায় রুপোর বাজারও সমান গতিতে ওঠানামা করছে। আজ ভারতে ১ গ্রাম রুপোর দাম ২৫৪.৯০ টাকা, অর্থাৎ ১ কেজির দর দাঁড়িয়েছে ২,৫৪,৯০০ টাকায় (গতকাল যা ছিল ২,৫৫,০০০ টাকা)।
কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, পুণে, আহমেদাবাদ ও বরোদা: এই শহরগুলিতে আজ প্রতি ১০ গ্রাম রুপোর দাম ২,৫৪৯ টাকা, ১০০ গ্রামের দাম ২৫,৪৯০ টাকা এবং ১ কেজির দর ২,৫৪,৯০০ টাকা।
চেন্নাই, হায়দরাবাদ ও কেরালা: দক্ষিণ ভারতে রুপোর দাম সামান্য বেশি। এখানে ১০ গ্রাম রূপোর দাম ২,৫৯৯ টাকা, ১০০ গ্রাম ২৫,৯৯০ টাকা এবং ১ কেজি রূপোর বিক্রি দর ২,৫৯,৯০০ টাকা।