Hindu Raksha Dal Painting Black In Aurangzeb's Portrait: 'পূর্বপুরুষদের উপর অত্যাচারীর ছবি দেখতে চাই না', 'জয় শ্রীরাম' বলে ঔরঙ্গজ়েবের ছবি কালো করল হিন্দু রক্ষা দল, দেখুন

মহালা প্রতাপ, সুরজমল, ব্রহ্মাজিরমত যে বীররা ভারতের মাটিতে জন্মেছেন, তাঁদের ছবি দেখতে চান। ভারতে অনুপ্রবেশ করে পূর্বপুরুষদের উপর অত্যাচার চালানো কোনও ব্যক্তির ছবি তাঁর গাজ়িয়াবাদ প্ল্যাটফর্মে দেখতে চান না বলে জানান বিপিন রাজপুত।

Ghaziabad Chaos (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৮ এপ্রিল: গাজিয়াবাদ (Ghaziabad) প্ল্যাটফর্মে কালো রং করে দেওয়া হল মুঘল সম্রাট ( Mughal King) ঔরঙ্গজ়েবের (Aurangzeb)  ছবি। গাজ়িয়াবাদ প্ল্যাটফর্মে হাজির হয়ে হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠনের তরফে ঔরঙ্গজ়েবের ছবিতে কালি লাগানো হয়। যা নিয়ে উত্তেজনা ছড়ায়। 'জয় শ্রীরাম' ধ্বনি তুলে ঔরঙ্গজ়েবের ছবিতে কালি লাগানো হয় হিন্দু রক্ষা  দলের তরফে।

যে খবর এবং ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। হিন্দু রক্ষা দলের (Hindu Raksha Dal) সদস্য বিপিন রাজপুত বলেন, তাঁরা এমন কোনও ব্যক্তির ছবি দেখতে চান না, যিনি হিন্দুদের পূর্বপুরুষদের উপর অত্যাচার করেছেন।

দেখুন সেই ভিডিয়ো যখন ঔরঙ্গজ়েবের মুখে কালি লাগানো হয়...

 

মহালা প্রতাপ, সুরজমল, ব্রহ্মাজিরমত যে বীররা ভারতের মাটিতে জন্মেছেন, তাঁদের ছবি দেখতে চান। ভারতে অনুপ্রবেশ করে পূর্বপুরুষদের উপর অত্যাচার চালানো কোনও ব্যক্তির ছবি তাঁর গাজ়িয়াবাদ প্ল্যাটফর্মে দেখতে চান না বলে জানান বিপিন রাজপুত।

হিন্দুর রক্ষা দলের কর্মীরা যখন জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ঔরঙ্গজ়েবের ছবিতে কালি লাগানো শুরু করেন, তখনই তা নিয়ে ছড়াতে শুরু করে উত্তেজনা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement