Mumbai Bank Fraud: অ্যাকাউন্ট থেকে ৬ ঘণ্টায় উধাও ২০ লক্ষ টাকা, জুহুর ইউনিয়ন ব্যাংকে শোরগোল

৬ ঘণ্টার মধ্যে ইউবিআই ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ১৫ থেকে ২০ লক্ষ টাকা। ঘটনাটি জুহুর তারা রোডের (Juhu Tara Road) ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার (Union Bank Of India) ব্রাঞ্চে ঘটেছে। প্রতারিত গ্রাহকরা হঠাৎ বুঝে পারেন যে তাঁদের ডেবিট কার্ড ক্লোন করে টাকা তুলে নেওয়া হয়েছে অ্যাকাউন্ট থেকে। জানা গিয়েছে শহরের বিভিন্ন এটিএম থেকেই ধাপে ধাপে তোলা হয়েছে টাকা। গত আট ডিসেম্বর মধ্যরাত থেকে নয় ডিসেম্বর সকালের মধ্যে টাকা উধাও হয়েছে। খবর পাওয়ার পরই তদন্তে নেমেছে পুলিশ।

এটিএম-এর প্রতীকী ছবি(File Photo)

মুম্বই, ১২ ডিসেম্বর: ৬ ঘণ্টার মধ্যে ইউবিআই ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ১৫ থেকে ২০ লক্ষ টাকা। ঘটনাটি জুহুর তারা রোডের (Juhu Tara Road) ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার (Union Bank Of India) ব্রাঞ্চে ঘটেছে। প্রতারিত গ্রাহকরা হঠাৎ বুঝে পারেন যে তাঁদের ডেবিট কার্ড ক্লোন করে টাকা তুলে নেওয়া হয়েছে অ্যাকাউন্ট থেকে। জানা গিয়েছে শহরের বিভিন্ন এটিএম থেকেই ধাপে ধাপে তোলা হয়েছে টাকা। গত আট ডিসেম্বর মধ্যরাত থেকে নয় ডিসেম্বর সকালের মধ্যে টাকা উধাও হয়েছে। খবর পাওয়ার পরই তদন্তে নেমেছে পুলিশ। বিভিন্ন এটিএমের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে। মুম্বই পুলিশের মুখপাত্র ডিসিপি প্রণয় অশোক জানিয়েছেন, ইতিমধ্যেই এই ব্যাংক জালিয়াতির একটি অভিযোগ দায়ের হয়েছে।

ইউনিয়ন ব্যাংকের জুহুর তারা রোডের ব্রাঞ্চের ম্যানেজার ভি শুভ জালিয়াতির অভিযোগ দায়ের করেছেন। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যে টাইমস অফ ইন্ডিয়ার তরফে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় সবাই প্রতারিতরা প্রত্যেকেই জুহু তারা রোড ব্রাঞ্চের গ্রাহক। তাঁরা প্রত্যেকেই কোলিয়াড়া গাওডান এলাকার বাসিন্দা। প্রতারিত গ্রাহকদের এনিয়ে ডিসপুট ফর্ম ফিলাপ করে ব্যাংকে জমা করতে হবে। জমার তিনদিনের মধ্যেই টাকা ফেরত পেয়ে যাবেন গ্রাহকরা। ব্যাংকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। এই আর্থিক প্রতারণা নিয়ে একটি অভিযোগও এখনও দায়ের হয়নি। তবে প্রতিকারের আশায় জুহুর তারা রোডের ইউনিয়ন ব্যাংকের সামনে প্রতারিত গ্রাহকদের ভিড় বাড়ছে ক্রমশ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement