Maharashtra: চাঁদশৈলী ঘাটে উল্টে পড়ল গাড়ি, দুর্ঘটনায় আহত ৮, মৃত অনেকে, ঘটনাস্থলে পুলিশ

শনিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের নন্দুরবার জেলায়। হাইওয়ে থেকে একটি যাত্রীবাহী গাড়ি পড়ে যায় চাঁদশৈলী ঘাটে।

শনিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের (Maharashtra) নন্দুরবার জেলায়। হাইওয়ে থেকে একটি যাত্রীবাহী গাড়ি পড়ে যায় চাঁদশৈলী ঘাটে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর আহত আরও ৮। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল এসে হতাহতদের উদ্ধার করেছে। যদিও কীভাবে দুর্ঘটনাটি ঘটল তাও এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তীর্থযাত্রা থেকে ফেরার পথে দুর্ঘটনা

জানা যাচ্ছে, এদিন সকালে অষ্টম্ব ঋষি তীর্থযাত্রায় গিয়েছিলেন একদল পূর্ণার্থী। সেখান থেকে ফেরার পথে খাদে উল্টে যায় যাত্রীবাহী গাড়িটি। গাড়িতে মহিলা, পুরুষ সকলেই ছিলে। খাদে উল্টে গিয়ে গাড়িটি চাঁদশৈলী ঘাটে পড়ে। স্থানীয়রাই প্রথমে পুলিশে খবর দেয়। পুলিশ এসে স্থানীয়দের সাহায্যে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকরা ৮ জনকে মৃত ঘোষণা করে।

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

যদিও মৃত ও আহতদের নাম, পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় চালকের কোনও গাফিলতি ছিল নাকি সে মদ্যপ অবস্থায় ছিল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement