Earth Day 2025 Google Doodle: আজ ধরিত্রী দিবস, জলবায়ু পরিবর্তনে অগ্রগতি চিহ্নিত করে গুগল ডুডলের দুর্দান্ত প্রচেষ্টা, দেখুন

ধরিত্রী দিবসে জলবায়ু পরিবর্তনে অগ্রগতি চিহ্নিত করতে গুগল ডুডলের

Earth Day 2025 Google Doodle (Photo Credits: Google)

Earth Day 2025 Google Doodle:  আজ ২২ এপ্রিল ধরিত্রী দিবস। ২০২৫ সালের ধরিত্রী দিবস উপলক্ষে গুগল একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে পৃথিবীর মনোমুগ্ধকর বৈচিত্র্যকে তুলে ধরেছে গুগল ডুডল। ভূপৃষ্ঠে স্থান পেয়েছে 'গুগল'। ডুডলের পাতায় গুগলের প্রতিটি অক্ষর একটি ভিন্ন বাস্তুতন্ত্র প্রদর্শন করছে। সেখানে প্রবাল দ্বীপ, তুষারাবৃত পাহাড়, শুষ্ক মরুভূমি এবং ঘন জঙ্গলের ছবি ধরা পড়েছে। যা গুগলের ছোঁয়ায় ভিন্ন স্বাদের মাত্রা পেয়েছে।

এই বছরের গুগল ডুডলের ধরিত্রী দিবসের বিশ্বব্যাপী থিম হল, 'আমাদের শক্তি, আমাদের গ্রহ'। যা বিশ্বকে পুনর্নবীকরণযোগ্য শক্তির দিকে পরিচালিত করতে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য ভঙ্গুর বাস্তুতন্ত্র রক্ষা করতে মানবতার ভূমিকার উপর জোর দিয়েছে। সহজ কথায় জলবায়ু পরিবর্তনে অগ্রগতির দিকে জোর দেওয়া হচ্ছে।

ধরিত্রী দিবসে গুগল ডুডলঃ

ডুডলের প্রতিটি অংশ মহাকাশ থেকে তোলা পৃথিবীর বিভিন্ন অংশকে তুলে ধরেছে।

প্রথম অক্ষর G: মালদ্বীপের স্যাটেলাইট চিত্র তুলে ধরা হয়েছে। যা তার প্রবালপ্রাচীর এবং নির্মল ফিরোজা জলের জন্য বিখ্যাত। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান ঝুঁকির মুখে দাঁড়িয়ে মালদ্বীপ।

দ্বিতীয় অক্ষয় O: ফরাসি আল্পসের রুক্ষ, বরফের চূড়াগুলিকে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যা পৃথিবীর সূক্ষ্ম আলপাইন অঞ্চলের প্রতিনিধিত্ব করছে।

তৃতীয় অক্ষয় O: কানাডার কুইবেকের কোট-নর্ডকে তুলে ধরেছে। যা সেন্ট লরেন্স নদীর ধারে বিস্তৃত বোরিয়াল জঙ্গল প্রদর্শন করছে।

চতুর্থ অক্ষয় G: আর্জেন্টিনার মেন্ডোজা প্রদেশের স্যাটেলাইট চিত্র তুলে ধরেছে। সেখানে আধা-শুষ্ক দ্বীপগুলো আন্দিয়ান হিমবাহ গলে যাওয়ার উপর ব্যাপকভাবে নির্ভর করে।

পঞ্চম অক্ষয় L: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব উটাহের গিরিখাতের স্যাটেলাইন চিত্র। যা লক্ষ লক্ষ বছর ধরে টেকটোনিক বল এবং ক্ষয়ের দ্বারা গঠিত হয়েছে।

ষষ্ঠ অক্ষয় E: অস্ট্রেলিয়ার পশ্চিম নিউ সাউথ ওয়েলসের শুষ্ক, স্থিতিস্থাপক ভূখণ্ডের স্যাটেলাইট চিত্র দেখানো হয়েছে। যা কঠোর জলবায়ুতেও অভিযোজনকে প্রস্ফুটিত করেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement