India Pakistan Tension: রাতেই বড় পদক্ষেপের সম্ভাবনা! প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে জয়শঙ্কর

শুক্রবার সন্ধ্যায় তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক সেরেছেন মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর (ছবিঃANI)

নয়াদিল্লিঃ রাত বাড়তেই হামলা শুরু করেছে পাকিস্তান (Pakistan)। তবে ভারতের শক্তির কাছে বারেবারে হার মানছে পাকিস্তান। কোথাও ড্রোন হামলা, কোথাও আবার আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা, বারবার ব্যর্থ হচ্ছে শাহবাজ শরিফের পাকিস্তানের। পাকিস্তানের সমস্ত কৌশল বানচাল করে দিচ্ছে ভারত। এই আবহে ইতিমধ্যেই দেশের নিরাপত্তা নিয়ে তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার শুক্রবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে মোদী। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে হাজির হয়েছেন জয়শঙ্কর। রাত বাড়তেই যখন পাকিস্তানের উপদ্রব বেড়েছে তখন মোদী সঙ্গে জয়শঙ্করের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাতেই হামলা? মোদীর সঙ্গে জরুরি বৈঠকে বিদেশমন্ত্রী

প্রসঙ্গত, আজ শুক্রবার সন্ধ্যায় তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক সেরেছেন মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান। আগামী দিনে ভারত কী পদক্ষেপ করবে তাই নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাত বাড়তেই ভারতকে লক্ষ্য করে একের পর এক আঘাত হানার চেষ্টা চালাচ্ছে পাক সেনা। শুক্রবার সন্ধ্যা থেকেই ব্ল্যাকআউট উত্তরভারতের একাধিক এলাকা। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গুলির আওয়াজ থামছে না। আতঙ্কে আগেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন স্থানীয়রা।

রাতেই বড় পদক্ষেপের সম্ভাবনা! প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে জয়শঙ্কর

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement