Taj Mahal Accident: ফাঁকা চালকের আসন, তাজমহলের পার্কিংয়ে পর্যটকদের পিষে দিল গাড়ি

আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশকিছু জনের অবস্থা আশঙ্কাজনক।

সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ চালকের (Driver) আসন শূন্য। আচমকা পিছিয়ে গিয়ে বেশ কয়েকজনকে পিষে দিল গাড়ি (Car)। হাসপাতালে (Hospital) সঙ্কটজনক বেশ কয়েকজন পর্যটক। সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) ধরা পড়ল দুর্ঘটনার (Accident) মুহূর্ত। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তাজমহলের দক্ষিণ দিকের পার্কিং লটে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সেখানে লাইন দিয়ে সাজানো সব গাড়ি। সামনে একটি দোকান। সেখানেই ভিড় করে আছেন অনেকে। আচমকা পিছন দিকে এসে তাঁদের ধাক্কা মেরে থেমে গেল একটি সাদা গাড়ি। ছুটে এলেন প্রত্যক্ষদর্শীরা। গাড়ির ভিতরে তাকাতেই চক্ষু চড়ক গাছ তাঁদের।

তাজমহলের পার্কিংয়ে ভয়াবহ দুর্ঘটনা

গাড়ির ভিতর তাকিয়ে দেখেন সম্পূর্ণ খালি গাড়িটি। তাহলে কে চালাচ্ছিল গাড়িটি? পুলিশের অনুমান, গাড়িটিতে হ্যান্ডব্রেক দেওয়া ছিল না। যার ফলে আচমকা পিছনের দিকে চলতে শুরু করে গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, একটি শিশু ও মহিলা ওই গাড়ি চেপে ওই স্থানে এসেছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শিশুটি হয়তো খেলার ছলে হ্যান্ড ব্রেকে কিছু করে ফেলেছিল। যার জেরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশকিছু জনের অবস্থা আশঙ্কাজনক।

ফাঁকা চালকের আসন, তাজমহলের পার্কিংয়ে পর্যটকদের পিষে দিল গাড়ি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement