Delhi: দোকান থেকে দুধ চুরি করে শ্রীঘরে যুবক!

একটি দোকান থেকে চার প্যাকেট দুধ (Milk Packets) চুরি করে শ্রীঘরে এক যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির (South Delhi) কালকাজি এলাকায়। দিল্লির এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের নাম রাম কুমার। তিনি নবজীবন ক্যাম্পের বাসিন্দা।

প্রতীকী ছবি (Photo Credits: Getty Images)

নতুন দিল্লি, ১ মে: একটি দোকান থেকে চার প্যাকেট দুধ (Milk Packets) চুরি করে শ্রীঘরে এক যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির (South Delhi) কালকাজি এলাকায়। দিল্লির এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের নাম রাম কুমার। তিনি নবজীবন ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, "রাম কুমার একটি দোকান থেকে ৪ কেজি আমুল দুধ চুরি করেছিল। দোকানদার রাজীব কুমার তাঁকে চুরি করতে দেখে হাতেনাতে ধরেন। এরপর দোকানদার রামকে পুলিশের হাতে তুলে দেন।" পুলিশ জানিয়েছে যে দোকানদার একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। যার ভিত্তিতে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। আরও পড়ুন: Commercial LPG Price Hike: আরও দামি রান্নার গ্যাস, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল ১০৩ টাকা

সোমবার অভিযুক্তকে সাকেত আদালতে পেশ করা হবে। পুলিশ জানায়, অভিযুক্ত এর আগে কোনও অপরাধের সঙ্গে যুক্ত ছিল না।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement