COVID-19 Vaccination in India: আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণ, কীভাবে করবেন রেজিস্ট্রেশন? জানুন বিস্তারিত

আগামীকাল শুরু হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের করোনা ভ্যাকসিনের (COVID-19 Vaccination) টিকাকরণ। কাল সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ। ৬০ বছরের বেশি ও কোমর্বিডিটি (Comorbidities) থাকা ৪৫ বছরের বেশি বয়স্কদের টিকা দেওয়া শুরু হবে। যারা টিকাকরণ করাতে চায় তাদের কো-উইন ২.০ পোর্টালের (Co win) মাধ্যমে অথবা আরোগ্য সেতুর মতো অন্য অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। ভ্যাকসিন কেন্দ্রে গিয়েও নাম নথিভুক্ত করা যাবে।। অনলাইনে এবং অন স্পট রেজিস্ট্রেশন উভয়ই উপলব্ধ রয়েছে। ভ্যাকসিন কেন্দ্রে গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

প্রতীকী ছবি | (Photo Credits: AFP)

নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: আগামীকাল শুরু হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের করোনা ভ্যাকসিনের (COVID-19 Vaccination) টিকাকরণ। কাল সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ। ৬০ বছরের বেশি ও কোমর্বিডিটি (Comorbidities) থাকা ৪৫ বছরের বেশি বয়স্কদের টিকা দেওয়া শুরু হবে। যারা টিকাকরণ করাতে চায় তাদের কো-উইন ২.০ পোর্টালের (Co win) মাধ্যমে অথবা আরোগ্য সেতুর মতো অন্য অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। ভ্যাকসিন কেন্দ্রে গিয়েও নাম নথিভুক্ত করা যাবে।। অনলাইনে এবং অন স্পট রেজিস্ট্রেশন উভয়ই উপলব্ধ রয়েছে। ভ্যাকসিন কেন্দ্রে গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

সরকারি জায়গায় ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া যাবে। বেসরকারি ক্ষেত্রে প্রয়োজন সার্ভিস চার্জ বাবদ ১০০ টাকা এরপর লাগবে ভ্যাকসিনের দাম। আর সেটা হল ১৫০ টাকা। স্থানীয় কোন কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে তা সরকারি ভাবে জানানো হবে। তবে তাতে সরকারি কেন্দ্রের কথা জানতে পারবেন। ৬০ বছরের বেশি বয়সীদের জন্য কোনও অতিরিক্ত নথির প্রয়োজন নেই, তাদের আধার কার্ডের মাধ্যমে পরিচয় যাচাই করতে হবে। ৪৫-৬০ বছর বয়সীদের জন্য কো-মর্বিডিটি হলে অসুস্থতার শংসাপত্রের প্রয়োজন হবে। আরও পড়ুন: COVID-19 Vaccination in India: ১ মার্চ থেকে বয়স্ক নাগরিকদের টিকাকরণ শুরু, জানাল কেন্দ্র

১০,০০০ টি সরকারি কেন্দ্র ও ২০,০০০ টি বেসরকারি কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে। অন্য রাজ্যে থাকলেও সেখানেও ভ্যাকসিন নেওয়া যাবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement