Corona Virus: করোনায় দেশে থামল মৃত্যুর কান্না, আড়াই বছর পর সোমবার কোভিডে কেউ মারা গেলেন না
গত ৩১ মাসে এই প্রথম ভারতে করোনা ভাইরাসের কারণে কেউ মারা গেলেন না। ২০২০ সালের মার্চ থেকে প্রতিদিন ভারতে করোনার কারণে মৃত্যু থামল। সেটা থামল ৭ নভেম্বর, ২০২২-এ এসে।
নতুন দিল্লি, ৮ নভেম্বর: গত ৩১ মাসে এই প্রথম ভারতে করোনা ভাইরাসের কারণে কেউ মারা গেলেন না। ২০২০ সালের মার্চ থেকে প্রতিদিন ভারতে করোনার কারণে মৃত্যু থামল। সেটা থামল ৭ নভেম্বর, ২০২২-এ এসে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার কারণে কারও মৃত্যু হয়নি বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সরকারী হিসেবে করোনার কারণে দেশে মোট ৫ লক্ষ ৩০ হাজার ৫০৯ জন মারা গিয়েছেন।
করোনার কারণে ভারতে প্রথম মৃত্যু হয় কর্ণাটকের কালাবুরাগিতে। কর্ণাটকের ৭৬ বছরের এক বৃদ্ধ করোনা আক্রান্ত হওয়ার দু'দিনের মধ্যে মারা গিয়েছিলেন। ভারতের প্রথম করোনায় মৃত্যুর দিন দৈনিক সংক্রমণ ছিল ৫৪০ জন। আরও পড়ুন-মেক্সিকো বিমানবন্দরের কর্মীদের সঙ্গে হাতাহাতিতে এক মহিলা যাত্রীর, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
করোনায় এখন দৈনিক সংক্রমণ ৬২৫। দেশে কোভিডে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ২১ জনে নেমে দাঁড়িয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Advertisement
Advertisement
Advertisement