Coronavirus Cases In India: দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০৬, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত নেই

দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬০৬। তাদের মধ্যে ৫৫৩ জনের চিকিৎসা চলছে। ৪২ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কেউ নতুন করে আক্রান্ত হননি। তবে বেড়েছে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ জন। আজ, বুধবার সেই সংখ্যা বেড়ে পৌঁছেছে ৯৭-এ। এখনও পর্যন্ত উপসর্গ নিয়ে ২১৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যে নতুন করে হোম কোয়ারান্টাইনে (Home quarantine) রয়েছেন ৩,৯৬৯ জন।। রাজ্যে করোনার উপসর্গ নিয়ে চিকিত্সাধীন রয়েছেন ২১৭ জন। গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায়নি।

করোনাভাইরাস (Photo Credit: IANS)

নতুন দিল্লি, ২৫ মার্চ: দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬০৬। তাদের মধ্যে ৫৫৩ জনের চিকিৎসা চলছে। ৪২ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কেউ নতুন করে আক্রান্ত হননি। তবে বেড়েছে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ জন। আজ, বুধবার সেই সংখ্যা বেড়ে পৌঁছেছে ৯৭-এ। এখনও পর্যন্ত উপসর্গ নিয়ে ২১৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যে নতুন করে হোম কোয়ারান্টাইনে (Home quarantine) রয়েছেন ৩,৯৬৯ জন।। রাজ্যে করোনার উপসর্গ নিয়ে চিকিত্সাধীন রয়েছেন ২১৭ জন। গত ২৪ ঘণ্টায় ৬৬ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায়নি।

আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে যে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। যদিও পরে জানা গেছে, মধ্যপ্রদেশে এক মহিলা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল (Luv Aggarwal) সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে করোনাভাইরাস পরীক্ষা করার জন্য এ পর্যন্ত মোট ২৯ টি বেসরকারি ল্যাব কাজ করছে। তিনি বলেন, বর্তমানে দেশে প্রতিদিন সর্বাধিক ১২ হাজার পরীক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: Coronavirus In Kolkata: মেডিকেল কলেজের পর রাজারহাটের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, রাজ্যে দ্বিতীয় করোনা হাসপাতাল

স্বাস্থ্য মন্ত্রক লকডাউন কঠোরভাবে মেনে চলার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে। তারা এও জানিয়েছে যে কেউ লকডাউন না মানলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে। আজ থেকেই দেশে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউন চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। এই ২১ দিন সমস্ত বেসরকারি সংস্থা বন্ধ থাকবে, সরকারি ও বেসরকারি পরিবহন পরিষেবা স্থগিত থাকবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement