Operation Sindoor: পাকিস্তানের সঙ্গে এটাই করা উচিত ছিল, মন্তব্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর

গভীর রাতে পাকিস্তানে অবস্থিত একাধিক জঙ্গিঘাঁটির ওপর ধ্বংসলীলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুর অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গার জঙ্গিঘাঁটি।

গভীর রাতে পাকিস্তানে অবস্থিত একাধিক জঙ্গিঘাঁটির ওপর ধ্বংসলীলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গার জঙ্গিঘাঁটি। তারপর থেকেই উল্লাসে মেতেছে ভারতবাসী। অপারেশন সিঁদুরের সাফল্যে আপামর দেশবাসী প্রশংসায় ভরিয়ে দিয়েছে ভারতীয় সেনাকে। এমনকী রাজনৈতিক ক্ষেত্রেও শাসক-বিরোধী নির্বিশেষে সকলে প্রশংসা করছেন। বাদ যাননি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও।

পাকিস্তানের ওপর হামলা নিয়ে উচ্ছ্বসিত অধীর রঞ্জন চৌধুরী

তিনি এদিন বলেন, শুধু পাক অধিকৃত কাশ্মীর নয়, ভারত তারও গভীরে সফলতার সঙ্গে ঢুকেছে। পহেলগামে হামলার পর থেকেই দেশবাসী ক্ষুব্ধ ছিল। সকলেই প্রত্যাঘাতের আশায় ছিলাম। অবশেষে পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হয়েছে। ওদের কোনঠাসা করে দেওয়া হয়েছে।

দেখুন অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য

অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য অধীরের

অধীর আরও বলেন, ওই জঙ্গিরা ভারতে ঢুকে নির্বিচারে বৈসরন ভ্যালিতে পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল। পুরুষদের খুুন করে মহিলাদের সিঁদুর কেড়ে নিয়েছিল। ফলে এই হামলার নামকরণ যথাযথ হয়েছে। এটা একটি প্রতীকী নাম, এটা নিয়ে সমালোচনা করার কোনও প্রয়োজন নেই।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement