Pakistan Army Attacks Civilians: প্রত্যাঘাতে ফুঁসছে পাকিস্তান, পাক সেনার গুলিতে মৃত্যু ৩ সাধারণ ভারতীয় নাগরিকের

অন্যদিকে, পাকিস্তানে প্রত্যাঘাতের পরই সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ক্ষতিগ্রস্ত বাড়ি (ছবিঃANI)

নয়াদিল্লিঃ বুধবার মধ্যরাতে পহেলগাঁও জঙ্গি হানার (Pahalgam Terror Attack) জবাব দিয়েছে ভারত। পাকিস্তান (Pakistan) ও পাক অধ্যুষিত কাশ্মীরের (POK) একাধিক জঙ্গিঘাঁটি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। আর ভারতীয় সেনার 'অপারেশন সিঁদুর'-এর মাঝেই জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলাবর্ষণ শুরু করেছে পাক সেনা। পাকিস্তান সেনার গোলাবর্ষণে মৃত্যু হয়েছে তিনজন সাধারণ নাগরিকের। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা।

পাক সেনার গুলিতে মৃত্যু ৩ কাশ্মীরির, ক্ষতিগ্রস্ত বাড়িঘর

বুধবার সকালে, জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মেধর এলাকায় পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে তিনজনের। তাঁরা প্রত্যেকেই কাশ্মীরের বাসিন্দা। জানা গিয়েছে, নিহত তিনজনের মধ্যে একজন মহিলা। মৃতদের নাম মহম্মদ আদিল, রুবি কৌর ও সেলিম হুসেন। শুধু পুঞ্চেই নয়, কুপওয়ারাতেও হামলা চালায় পাক সেনা। সালামাবাদ গ্রামে চালানো হয় গুলি। গোলাবর্ষণে আহত হয়েছেন ওই গ্রামের পাঁচজন সাধারণ নাগরিক। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। এই প্রসঙ্গে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, "বিনা প্ররোচনায় জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন অঞ্চলে গুলিবর্ষণ করেছে পাক সেনা। গোলাবর্ষণের জেরে তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এই গোলাবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা।" অন্যদিকে, পাকিস্তানে প্রত্যাঘাতের পরই সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর, লে-সহ উত্তরভারতের একাধিক বিমানবন্দর। আকাশসীমায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

  প্রত্যাঘাতে ফুঁসছে পাকিস্তান, পাক সেনার গুলিতে মৃত্যু ৩ সাধারণ ভারতীয় নাগরিকের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement